ঠাকুরগাঁওয়ে সড়ক দূর্ঘটনায় আহত ৩০
আব্দুল আউয়াল, ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁও-দিনাজপুর মহাসড়কে গেলটক ও বিআরটিসি বাসের মুখোমুখি সংঘর্ষে ৩০ জন আহত হয়েছে।
শনিবার বিকেলে জগন্নাথপুর ইউনিয়নের বড় খোঁচাবাড়ি নামক স্থানে এ দূর্ঘটনা ঘটে।
পুলিশ জানায়, রংপুর থেকে ছেড়ে আসা একটি বিআরটিসি বাস সদর উপজেলা বড় খোঁচাবাড়ি নামক স্থানে পৌছালে ঠাকুরগাঁও থেকে ছেড়ে যাওয়া রংপুরগামী একটি গেটলক বাসকে মুখোমুখি ধাক্কা দেয়। এতে গেটলটের চালকসহ ৩০ জন আহত হয়। স্থানীয় লোকজন গুরুতর আহতদের উদ্ধার করে ঠাকুরগাঁও আধুনিক হাসপাতালে ভর্তি করে। এ সময় প্রায় ২ ঘন্টা সড়কে যান চলাচল বন্ধ ছিল। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রন করে যানবাহন চলাচল স্বাভাবিক করে।
ঠাকুরগাঁও সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক জানিয়েছেন, আহতদের মধ্যে বেশ কয়েক জনের অবস্থা আশংকাজনক।
ঠাকুরগাঁও সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মশিউর রহমান জানান, বিআরটিসি বাসটি ব্রেক ফেইল হওয়ার কারণে অপর একটি বাসের সাথে মুখোমুখি সংঘর্ষ বাধে। ফলে এ ঘটনা ঘটেছে। এতে কোন প্রাণহানি ঘটেনি।
Related News
পঞ্চগড়ে পিকনিক খেয়ে বাড়ি ফেরা হলোনা ব্যবসায়ী বিপ্লবের
মো. সফিকুল আলম দোলন, পঞ্চগড় জেলা প্রতিনিধি: রাতে দেবীগঞ্জ উপজেলা শহর থেকে ব্যবসায়ীক কাজ শেষেRead More
কুড়িগ্রামে পুকুরে পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার কচাকাটা থানার কেদার ইউনিয়নের ঢলুয়াবাড়ী গ্রামে পুকুরের পানিতে ডুবেRead More



Comments are Closed