Main Menu

ভারতে খেলতে গেছে সিলেট’র ফুটবল টিম

স্পোর্টস রিপোর্ট: দর্শকপ্রিয় ফুটবল খেলায় প্রথমবারের মত বাংলাদেশ থেকে সিলেটের একটি স্বয়ংসম্পূর্ণ ফুটবল টিম দেশের বাইরে খেলছে। টিমের নাম অগ্রগামী ক্লাব অব সিলেট। ভারতের আসাম রাজ্যের রাজধানী গোয়াহাটিস্থ জওয়াহের লাল স্টেডিয়ামে শুক্রবার (২৩ সেপ্টেম্বর) বাংলাদেশ সময় সন্ধ্যে সাড়ে ৭টায় বাংলাদেশের ‘অগ্রগামী ক্লাব অব সিলেট‘ ইন্ডিয়া আই লীগ চ্যম্পিয়ন ইস্ট বেঙ্গল –এর মূখোমূখি হবে।
এর আগে গত বুধবার বিকেলে বাংলাদেশের ২০ সদস্যের সিলেটী এ ফুটবল টিম সড়ক পথে তামাবিল সীমান্ত পেরিয়ে ভারতের মেঘলয়া রাজ্যের ডাউকিতে পৌছে । সেখান থেকে স্বাগতিক দেশের আয়োজকরা সিলেটের এ ফুটবল টিমকে সংবর্ধনা জানায় এবং তাদের বরন করে নেন। ভারত রতœ লোকপ্রিয় ট্রফি ৬৪তম এ ফুটবল টুর্নামেন্টের আয়োজন করে।ভারতের আসাম কংগ্রেসের সেক্রেটারী জেনারেল এম ই চৌধুরী ও বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ-এর কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সুব্রত পুরকায়স্থ’র সমন্বয়ে ভারতের আসাম রাজ্যে খেলতে যাওয়া সিলেটের এ ফুটবল টিমের নেতৃত্বে রয়েছেন সিদ্দিকি আফজাল, ম্যানেজার এম কামরুল আই রাসেল ও নাজিম উদ্দিন, কোচ মোঃ লিয়াকত আলী, ক্যাপ্টেন সোহেল আহমদ। সিলেট বিভাগের বিভিন্ন ক্লাব সেরা ফুটবল তারকা নিয়ে সাজানো এ খলোয়াড়গন দেশবাসির প্রতি সাফল্যের জন্য দোয়া কামনা করেছে।

Share





Related News

Comments are Closed