কমলগঞ্জে ১০ টাকা কেজিতে চাল বিক্রি শুরু
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি : মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগর ইউনিযনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে খাদ্য বান্ধব কর্মসূচীর আওতায় ১০টাকা কেজি দরে চাল বিক্রির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।
শুক্রবার (২৩ সেপ্টেম্বর) সকাল ১১টায় শমশেরনগর ইউনিয়ন পরিষদ মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে খাদ্য বান্ধব কর্মসুচীর উদ্বোধন করেন কমলগঞ্জ উপজেলা চেয়ারম্যান, বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক মো: রফিকুর রহমান।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাহমুদুল হকের সভাপতিত্বে ও ইউপি সদস্য শেখ রায়হান ফারুকে সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগ সভাপতি এম, মোসাদ্দেক আহমেদ মানিক, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক (ভারপ্রাপ্ত) মোহাম্মদ শরীফ মোল্লা, শমশেরনগর ইউপি চেয়ারম্যান জুয়েল আহমদ। অনুষ্ঠানে প্রায় অর্ধশতাধিক লোকের কাছে ১০টাকা কেজি দরে চাল বিক্রি করা হয়।
শমশেরনগর ইউপি চেয়ারম্যান জুয়েল আহমদ জানান, শমশেরনগর ইউনিয়নে ৮৭০ জন হত দরিদ্রের মাঝে সুলভ মূল্যের কার্ড বিতরণ করা হয়। কার্ড প্রাপ্তরা ১০ টাকা দরে (কেজি প্রতি) নির্ধারিত ডিলারের কাছ থেকে জনপ্রতি ১০ কেজি করে চাল ক্রয় করতে পারবেন।
Related News
মৌলভীবাজারে পানিতে ডুবে ২ শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের জুড়ীতে বরশি দিয়ে মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে দুই শিশু শিক্ষার্থীরRead More
শ্রীমঙ্গলের ভুনবীর ইউনিয়নে ফলদ, ভেষজ ও বনজ বৃক্ষচারা বিতরণ
সালেহ আহমদ (স’লিপক): পরিবেশের ভারসাম্য রক্ষা এবং সবুজ বিপ্লব জোরদারের লক্ষ্যে মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার ২নংRead More



Comments are Closed