জাপা নেতা সৈয়দ আবুল কাশেম মন্টু আর নেই
বৈশাখী নিউজ ২৪ ডটকম: জাতীয় পার্টির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, সিলেট জেলা জাতীয় পার্টির সাবেক সাধারণ সম্পাদক, প্রবীণ রাজনীতিবিদ সৈয়দ আবুল কাশেম মন্টু আর নেই। তিনি মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) বিকেল ৫টায় নগরীর একটি বেসরকারী হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন (ইন্নালিল্লাহি…রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স ছিল ৬৫ বছর। তিনি স্ত্রী, ৩ ছেলে, ২ মেয়ে, নাতি-নাতনিসহ অসংখ্যা আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। সৈয়দ আবুল কাশেম মন্টু দীর্ঘদিন থেকে কিডনি রোগে ভুগছিলেন।
উল্লেখ্য, আওয়ামী লীগের উপদেষ্টামন্ডলীর সদস্য, সিলেট জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি, সিলেট জেলা বারের সাবেক পিপি অ্যাডভোকেট সৈয়দ আবু নছরের ছোটভাই সৈয়দ আবুল কাশেম মন্টু জাতীয় পার্টির প্রতিষ্ঠালগ্ন থেকে রাজনীতির সাথে জড়িত ছিলেন। তিনি তাঁর রাজনৈতিক জীবনে তিনবার সিলেট জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক, দুই বার সিনিয়র সহসভাপতি, দুই বার সাংগঠনিক সম্পাদক, একবার সদর উপজেলার সভাপতির দায়িত্ব পালন করেছেন। তিনি বর্তমানে জাপার কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্যের দায়িত্বে ছিলেন।
Related News
সিউকের আনুষ্ঠানিকভাবে সেবা প্রদান শুরু
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটকে একটি পরিকল্পিত, বাসযোগ্য ও নিরাপদ নগরী হিসেবে গড়ে তোলার প্রত্যয়ে নতুনRead More
এলপিজি ও অটোগ্যাসের মূল্যবৃদ্ধিতে সিলেট মহানগর জামায়াতের নিন্দা ও প্রতিবাদ
বৈশাখী নিউজ ডেস্ক: ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম এক লাফে ২২৩ টাকা বাড়িয়ে ২ হাজারRead More



Comments are Closed