কমলগঞ্জে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে গ্রামীণফোন কর্মী আহত, লক্ষাধিক টাকা লুট
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি : মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগর বিমানবন্দর সড়কে গ্রামীণ ফোন কোম্পানীর ফ্লেক্সিলোড এর মাঠকর্মীকে উপযুপরি ছুরিকাঘাত করে নগদ প্রায় লক্ষাধিক টাকা ছিনতাই করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার বিকাল সাড়ে ৩টায় বিউটি নার্সারী সংলগ্ন স্থানে এ ঘটনা ঘটে।
গ্রামীণ ফোনের ফ্লেক্সিলোড মাঠকর্মী সুমন দাশ জানান, কমলগঞ্জ উপজেলার পতনঊষার এর শহীদনগর বাজার ও আশপাশের দোকান সমুহে ফ্লেক্সিলোড দিয়ে নগদ প্রায় এক লক্ষ টাকা কালেকশন করে শমশেরনগর পূবালী ব্যাংকের উদ্দেশ্যে ফেরার পথে পেছন থেকে পালসার মোটরসাইকেল যোগে বিউটি নার্সারী সংলগ্ন স্থানে তিন দুর্বৃত্ত এসে তার গতিরোধ করে। সাথে সাথে দুর্বৃত্তরা ধারালো ছুরি দিয়ে তার ডানহাতের কব্জিতে উপর্যুপরি কুপ দিয়ে রক্তাক্ত করার পর সাইট ব্যাগ ও মোবাইল ফোন নিয়ে পালিয়ে যায়। এরপর তিনি আহত অবস্থায় শমশেরনগর পুলিশ ফাঁড়িতে গিয়ে বিষয়টি অবহিত করে কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা গ্রহণ করেন।
এ ব্যাপারে শমশেরনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই আবু সায়েম নগদ লক্ষাধিক টাকা ছিনতাইয়ের সত্যতা স্বীকার করে বলেন, অভিযোগ পেয়ে সরেজমিন পরিদর্শন করেন। তবে লিখিত অভিযোগ পাওয়া গেলে তদন্তপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
Related News
নিখোঁজের ৩০ ঘণ্টা পর ধলাই নদী থেকে টমটম চালকের মরদেহ উদ্ধার
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে ব্যাটারিচালিত টমটমসহ ধলাই নদীতে পড়ে নিখোঁজ হওয়ার প্রায় ৩০ ঘণ্টাRead More
কমলগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে অটোরিকশা, চালক নিখোঁজ
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ধলাই নদীতে নিয়ন্ত্রণ হারিয়ে ব্যাটারিচালিত অটোরিক্সা টমটম পড়ে যাওয়ারRead More



Comments are Closed