সিলেটে চার ছাত্রলীগ নেতা-কর্মীর জামিন
বিশেষ প্রতিনিধি: সিলেটে চাঁদাবাজি মামলায় মহানগর ছাত্রলীগের তুষার গ্র“পের চার নেতাকর্মীর জামিন হয়েছে। সিলেটের চীফ মেট্রোপলিটন আদালতের ম্যাজিষ্ট্রেট সাইফুজ্জামান হিরু মঙ্গলবার তাদের জামিন মঞ্জুর করেন।
জামিনপ্রাপ্তরা হচ্ছে সিলেট মহানগর ছাত্রলীগের সাবেক কার্যকরি সদস্য ও ৩নং ওয়ার্ড ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আমিনুর রিয়াজ মওদুদ, মহানগর ছাত্রলীগের তুষার গ্র“পের কর্মী সৈয়দ ওবায়দুল কাহির নাহিদ ওরফে নাবিদ, ছাত্রলীগ কর্মী আকলাকুল করিম নেওয়াজ ও গোলাম রাব্বানী।
গত রোববার রাতে কোতোয়ালি থানার ওসি সোহেল আহমদ তাদের গ্রেফতার করেছিলেন। মামলার বাদী নুরুন নেছা আদালতে হাজির হয়ে জানান, ভুল বুঝাবুঝির কারনে এ মামলা হয়। পরে বিষয়টি সমঝোতা হয়ে গেলে মামলার তদন্তকারী কর্মকর্তাকে সমঝোতাপত্র দিয়ে মামলাটি নিষ্পত্তি করে নেয়ার আবেদন জানান। কিন্তু অজ্ঞাত কারনে পুলিশ নিষ্পত্তি না করে মামলাটি ঝুলিয়ে রাখে এবং তাদের এ মামলায় গেফতার করে। এসময় বাদী সমঝোতাপত্রের কপিও আদালতে দাখিল করেন।
স্থানীয় অপর একটি সূত্র জানায়, মামলার বাদী সমঝোতাপত্রের কপির সাথে নিষ্পত্তিমানিও তদন্তকর্মকর্তাকে প্রদান করেন। মামলার তদন্ত কর্মকর্তা এসআই ইবাদুলাহ জানান, সমঝোতাপত্রের কপিসহ মামলা নিষ্পত্তির আবেদন তিনি পেয়েছেন। কিন্তু উপর মহলের নির্দেশে তিনি তাদের এ মামলায় গ্রেফতার করতে বাধ্য হয়েছেন।
সূত্র মতে স¤প্রতি সিলেট মহানগর ছাত্রলীগের তুষার গ্র“পে কয়েকটি উপদলের সৃষ্টি হয়েছে। পূর্নাঙ্গ কমিটি ঘোষনাকে সামনে রেখে এই উপদলীয় কোন্দলের জের ধরে দলের সক্রিয় ওই চার নেতাকর্মীকে গ্রেফতার করানো হয়। জামিন লাভের পরও প্রতিদ্ব›িদ্ব পক্ষ তাদের আটকে রাখতে থানা পুলিশ দিয়ে অন্যান্য মামলায় গ্রেফতার দেখানোর চেষ্টা করছে বলে আসামী পক্ষে অভিযোগ করেছেন।
Related News
শাবিপ্রবি ছাত্রদলের পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান
বৈশাখী নিউজ ডেস্ক: ডেঙ্গু সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তিRead More
১০ অক্টোবর থেকে সিলেটে মাসব্যাপী বাণিজ্য মেলা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট অঞ্চলে প্রায় তিন বছর পর অনুষ্ঠিত হতে যাচ্ছে বাণিজ্য মেলা। আগামীRead More



Comments are Closed