Main Menu

নবীগঞ্জে বজ্রপাতে ২ কৃষকের মৃত্যু

নবীগঞ্জ সংবাদদাতা: হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় বজ্রপাতে ২ কৃষকের মৃত্যু হয়েছে। নিহতরা হলেন, উপজেলার করগাঁও ইউনিয়নের দুর্ঘাপুর গ্রামের হরিচরণ দাশের ছেলে কৃষ্ণ গোপাল দাশ (৪০) ও ছোট সাকোয়া গ্রামের ইছারুল হকের ছেলে জাবেদ মিয়া (২৫)।
সোমবার (১৯ সেপ্টেম্বর) দুপুর আড়াইটার দিকে নিজ নিজ গ্রামে বজ্রপাতের শিকার হন তারা।
স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার দুপুরে কৃষ্ণ গোপাল দাশ (৪০) বৃষ্টি আসছে দেখে স্থানীয় হাওড় থেকে তাদের গরু আনতে বের হন। এ সময় বজ্রপাতের শিকার হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। পরে আশপাশের লোকজন তাকে উদ্ধার করে নবীগঞ্জ উপজেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
একই সময়ে ছোট সাকোয়া গ্রামের জাবেদ মিয়া হাওরে তার খেতে কাজ করছিলেন তখনই বজ্রপাতের শিকার হন। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে উপজেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এদিকে, বজ্রপাতের ঘটনায় উপজেলায় আরো দুজন আহত হয়েছেন। এদের মধ্যে একজন হলেন কানাইপুর গ্রামের এতিম আলী (৩৫)। অন্যজনের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।

Share





Related News

Comments are Closed