যেখানে ৮০ বছরের বৃদ্ধা ৩০ বছরের তরুণী!
বৈশাখী নিউজ ডেস্ক: পাকিস্তানের কারাকোরাম পর্বতমালার নিকটবর্তী হানজা উপত্যকায় প্রায় ৮৭ হাজার মানুষের বাস। তাদের গড় আয়ু ১৫০ বছর। প্রাকৃতিক সম্পদে ভরপুর এই এলাকার নারীর চিরযুবতী।
একজন ৮০ বছরের বৃদ্ধাকেও হাসতে হাসতে ৩০-৩৫ -এর তরুণী হিসেবে চালিয়ে দেওয়া যায়। আর যেটা সবচেয়ে আশ্চর্যের, ৬০ বছর বয়সে মা হওয়াটা এখানে খুবই স্বাভাবিক, এবং হর-হামেশাই হচ্ছে। ৯০ বছরের বৃদ্ধও হচ্ছেন ফুটফুটে সন্তানের গর্বিত বাবা।
সেঞ্চুরি পার করা বৃদ্ধও এখানে দিব্যি সুস্থ-সবল, তরতাজা। রোজ ভোর ৫টায় ঘুম থেকে উঠে কাজে লেগে পড়েন এখানকার মানুষ। খান সম্পূর্ণ রাসায়নিক বর্জিত একেবারে খাঁটি প্রাকৃতিক সম্পদে ঠাসা খাবার। তীব্র ঠাণ্ডায় চারপাশ জমে গেলেও কনকনে ঠাণ্ডা পানিতেই স্নান। এককথায় অতি সাদামাটা, ছাপোছা জীবনযাপন। হতে পারে সেখানেই লুকিয়ে রয়েছে এদের চিরযৌবনের রহস্য।
Related News
৫৭ বছর বয়সে ৫৮ সন্তানের বাবা
আন্তর্জাতিক ডেস্ক: আফগানিস্তানের উরুজগান প্রদেশের ৫৭ বছর বয়সী মোহাম্মদ সাদিক ৫৮ সন্তানের ভরণপোষণ করতে গিয়েRead More
মিলনের পর সঙ্গীকেই খাবার বানায় যে স্ত্রী!
বৈশাখী নিউজ ডেস্ক: আজ ৮ অক্টোবর, বিশ্ব অক্টোপাস দিবস। সমুদ্রের রহস্যময় প্রাণীদের মধ্যে অক্টোপাস বরাবরইRead More



Comments are Closed