ঈদের ছুটি শেষে খুলেছে শাবি
বৈশাখী নিউজ ২৪ ডটকম: পবিত্র ঈদ উল আজহার ছুটি শেষে খুলেছে শাহজালাল বিশ্ববিদ্যালয়ের। ছুটির পর রোববার ক্লাসসহ অ্যাকাডেমিক এবং সব অফিসিয়াল কার্যক্রম শুরু হয়েছে।
এদিকে শাবি খোলার আগেরদিন গত শনিবার সকাল থেকেই আবাসিক হলগুলো খুলে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন সিন্ডিকেট সদস্য ও দ্বিতীয় ছাত্র হলের প্রভোস্ট অধ্যাপক ড. এস এম হাসান জাকিরুল ইসলাম। তিনি জানান, কেবল হলের বৈধ শিক্ষার্থীদের প্রবেশ করতে দেওয়া হবে। তবে রোববার থেকে শিক্ষার্থীরা হল ভর্তি নবায়ণ করতে পারবে।
ঈদের ছুটি কাটিয়ে ইতিমধ্যে শিক্ষার্থীরা আবাসিক হল ও মেসে ফিরতে শুরু করেছেন। এর ফলে আবারো মুখরিত হয়ে উঠছে শাবি ক্যাম্পাস।
প্রসঙ্গত, ঈদ উল আজহা উপলক্ষে ৪ সেপ্টেম্বর থেকে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত শাবি ছুটি ঘোষণা করেছিল প্রশাসন। কিন্তু ছুটির ঠিক আগে ছাত্রলীগের তিন গ্রুপের মধ্যে কয়েক দফা সংঘর্ষের পর ১ সেপ্টেম্বর থেকে ১৭ সেপ্টেম্বর পর্যন্ত বিশ্ববিদ্যালয় আবাসিক হলগুলো খালি করার নির্দেশনা দেয় প্রশাসন।
Related News
জাতিসংঘ মিলেনিয়াম ফেলোশিপে শাবিপ্রবির ২৫ শিক্ষার্থী
বৈশাখী নিউজ ডেস্ক: জাতিসংঘ মিলেনিয়াম ফেলোশিপ-২০২৬-এর জন্য শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ২৫ শিক্ষার্থীRead More
সিলেট শিক্ষা বোর্ডে এসএসসির পূণঃনিরীক্ষণে আড়াই হাজার শিক্ষার্থীর ফল পরিবর্তন
বৈশাখী নিউজ ডেস্ক: মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরিক্ষার উত্তরপত্র পূণ:মূল্যায়নে ফেল থেকে পাস করেছেন ১৮৬Read More



Comments are Closed