Main Menu

সিলেটে প্রতিমা ভাংচুর মামলায় যুবকের ৫ বছরের কারাদন্ড

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট নগরীর চালিবন্দরস্থ ভৈরব মন্দিরের প্রতিমা ভাংচুর ঘটনার মামলায় অভিযুক্ত আসামী খলিলুর রহমান খানকে ৫ বছরের সশ্রম কারাদন্ড ও ১০ হাজার টাকা জরিমানার আদেশ দিযেছে আদালত।
রোববার সিলেটের চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতের বিচারক সাইফুজ্জামান হিরো এই রায় দেন।
আসামী খলিল পলাতক রয়েছেন। সে সিলেট নগরীর ছড়ারপারের সুগন্ধা-৩১ নম্বর বাসার মৃত আব্দুল হান্নানের ছেলে।
চলতি বছরের ২০ এপ্রিল সিলেট নগরীর চালিবন্দরস্থ ভৈরব মন্দিরের প্রতিমা ভাংচুর করা হয়। এ সময় স্থানীয় এলাকাবাসী হাতে নাতে খলিলুর রহমান নামের হামলাকারী যুবককে আটক করে পুলিশে সোপর্দ করেন। পরে মন্দিরের পুরোহিত সুশান্ত চক্রবর্তী বাদী হয়ে সিলেট কোতোয়ালী থানায় একটি মামলা (জিআর মামলা ১২৩/১৬) দায়ের করেন।
বাদী পক্ষে মামলাটি পরিচালনা করেন এডভোকেট শিশির কুমার রায়। রাষ্ট্রপক্ষের আইনজীবী ছিলেন এডভোকেট মাহফুজুর রহমান।

Share





Related News

Comments are Closed