সিলেটে ব্যবসায়ী হত্যার প্রতিবাদে মানবববন্ধন
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট নগরীর জিন্দাবাজারের সবুজ বিপনী মার্কেটের ব্যবসায়ী আক্তার মিয়াকে হত্যার প্রতিবাদে চেম্বার অব কমার্স এবং সবুজ বিপীন মার্কেটের ব্যবসায়ীদের উদ্যোগে রোববার নগরীর কোর্টপয়েন্টে এক মানবববন্ধন কর্মসূচী অনুষ্ঠিত হয়।
সবুজ বিপনী মার্কেটের ব্যবসায়ী কমিটির সভাপতি শফিকুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আশরাফুল আলম বাহারের পরিচালনায় মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে চেম্বার অব কমার্সের সভাপতি সালাহ উদ্দিন আলী আহমদ বলেন, ব্যবসায়ীরা কোন সন্ত্রাসী নয়। তারা কোন অপরাধ কাজে লিপ্ত নয়। একের পর এক ব্যবসায়ীদের উপর ধারাবাহিকভাবে নির্যাতন ও হত্যা করছে সন্ত্রাসীরা। তাই অনতিবিলম্বে এসব সন্ত্রাসীদের চিহ্নিত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করতে হবে। নিরীহ ব্যবসায়ী আক্তার মিয়াকে একই কায়দায় যেভাবে হত্যা করা হয়েছে, এসব সন্ত্রাসীদের দ্রুত গ্রেফতারের জন্য প্রশাসনের প্রতি জোর দাবী জানান। মানবন্ধনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, মধুবন ব্যবসায়ী সমিতির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব তুরণ মিয়া, কোষাধ্যক্ষ শাহজাহান সাজন, উপদেষ্ঠা আনোয়ার আহমদ খোকন, আফজালুর রহমান আরিফ, শেখ আফজালুর রহমান ফয়ছল, সিরাজ মিয়া, মোবাশ্বির আলী মন্টু, মুক্তার আহমদ, মোঃ মনতু মিয়া, শাহ সুমন আহমদ প্রমুখ।
Related News
বর্ণাঢ্য আয়োজনে এমসি কলেজ রিপোর্টার্স ইউনিটির এক দশকে পদার্পণ অনুষ্ঠান সম্পন্ন
বৈশাখী নিউজ ডেস্ক: সত্যনিষ্ঠ ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতা সমাজ পরিবর্তনের সবচেয়ে বড় হাতিয়ার। ক্যাম্পাস সাংবাদিকতা শিক্ষার্থীদেরRead More
সিলেট বৌদ্ধ সমিতির অ্যাডহক কমিটি গঠন
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট বৌদ্ধ সমিতির এক সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে সিলেট বৌদ্ধ বিহার পরিচালনার জন্যRead More



Comments are Closed