Main Menu

ঠাকুরগাঁওয়ে বাকপ্রতিবন্ধী ছেলের সন্ধান

আব্দুল আউয়াল, ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁও শহরের হাজীপাড়া এলাকায় এক বাকপ্রতিবন্ধী ছেলের সন্ধান পাওয়া গেছে। শুক্রবার সন্ধ্যায় চৌধুরী ফিলিং স্টেশনের ম্যানেজার তপন কুমার কুন্ডু এ তথ্য জানান।
ম্যানেজার তপন কুমার কুন্ডু বলেন, গত একমাস আগে বাকপ্রতিবন্ধী ছেলেটি পাম্পের সামনে ঘোরাফেরা করছিল। এসময় ছেলেটির পরিচয় জিজ্ঞেস করা করে সে কোন উত্তর দিতে পারেনি এবং ছেলেটি ইশারায় কথা বলছিল। গত একমাস থেকে বাকপ্রতিবন্ধী ছেলেটি চৌধুরী ফিলিং স্টেশনে আছে বলে জানান তিনি। কেউ যদি ছেলেটির পরিচয় বা চিনতে পারেন তাহলে চৌধুরী পাম্পে যোগাযোগ করার অনুরোধ জানান তপন কুমার কুন্ডু।

Share





Related News

Comments are Closed