Main Menu

দক্ষিণ সুনামগঞ্জে বাসের ধাক্কায় পথচারী নিহত

সুনামগঞ্জ প্রতিনিধি : দক্ষিণ সুনামগঞ্জে বাসের ধাক্কায় এক পথচারী নিহত হয়েছেন। শুক্রবার দুপুর দেড়টায় উপজেলার সুনামগঞ্জ-সিলেট সড়কের পাগলাবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত নুরি মিয়া (৬০) উপজেলার পশ্চিম পাগলা ইউনিয়নের শত্রুমর্দন গ্রামের বাসিন্দা।
স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার দুপুরে নুরি মিয়া পাগলাবাজার এলাকায় রাস্তার পাশ দিয়ে যাচ্ছিলেন। এ সময় বেপরোয়া গতির একটি বাস তাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই মারা যান তিনি।

Share





Related News

Comments are Closed