Main Menu

ফুলবাড়ীতে মন্ত্রীর বাড়ীর সামনে শিক্ষকদের মানববন্ধন

ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ফুলবাড়ীতে চাকুরী জাতীয় করনের দাবীতে মানববন্ধন ও প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রীর নিকট স্মারক লিপি প্রদান করেছেন।
শুক্রবার বেলা ২টা থেকে ৩টা পর্য়ন্ত, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী এ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান ফিজান এমপি’র বাড়ির সামনে ফুলবাড়ী পৌরশহরের নিমতলা মোড়ে এই মানববন্ধন অনুস্টিত হয়। মানববন্ধন শেষে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রীকে শিক্ষকরা স্মারকলিপি প্রদান করেন।
স্মারকলিপি প্রদানকালে পাববতীপুর উপজেলার গোলাম ফারুক, গাইবান্ধা সদর উপজেলার আকাশ আহম্মেদ, বিরামপুর উপজেলা একরামুল হক, পঞ্চগড় সদর উপজেলার গৌর হরি রায় রংপুর সদর উপজেলার মোফাশ্বের আলমসহ মানববন্ধনে যোগ দেয়া শিক্ষককেরা, বলেন বর্তমান সরকার ২৬,১৯৩ বে-সরকারী প্রাথমিক বিদ্যালয়কে ৩ ধাপে জাতীয় করনের ঘোষনা দেন, তার মধ্যে প্রথম ধাপে ২২,৯৮১টি বিদ্যালয়, ২য় ধাপে ২২৫৮টি বিদ্যালয় ও ৩য় ধাপে ৯৬০টি বিদ্যালয়কে জাতীয় করনের ঘোষনা দেয়, কিন্তু ৩য় ধাপে ৯৬০টি বিদ্যালয়ের মধ্যে ৩৭৫টি বিদ্যালয় এখনো জাতীয় করন হয়নি। আমরা বাদপড়া ৩৭৫টি বিদ্যালয়ের কয়েক শতাধীক ভাগ্যহীন শিক্ষক, নিয়মিত পাঠদান করেও পরিবার পরিজন নিয়ে মানবেতর জিবন যাপন করছি। তাই বাদ পড়া ৩৭৫টি বিদ্যালয়কে অবিলম্বে জাতীয় করনের জন্য দাবী জানান তারা।

Share





Related News

Comments are Closed