কক্সবাজারে হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ১
অজিত কুমার দাশ হিমু, কক্সবাজার থেকে: কক্সবাজারের উখিয়া ইনানী রেজুব্রীজ সংলগ্ন এলাকায় বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক বিশ্ব র্যাংকিং এ ১ নম্বরে থাকা অলরাউন্ডার ক্রিকেটার সাকিব আল হাসানকে বহনকারী একটি প্রাইভেট হেলিক্পটার বিধ্বস্ত হয়ে একজন নিহত হয়েছে। ভাগ্যক্রমে বেঁচে যান ক্রিকেটার সাকিব আল হাসান। এ সময় পাইলটসহ হেলিক্পটারে থাকা আরো ৪ আরোহী আহত হয়েছেন। তবে ওই হেলিক্পটারটি সাকিব আল হাসান কে ইনানীস্থ তারকামানের হোটেল রয়েল টিউলিপ সী-পার্ল এ নামিয়ে দিয়ে ফেরার পথে রেজুব্রীজ এলাকার সী-বীচে হেলিকপ্টারটি বিধ্বস্থ হয়। বিধ্বস্ত হেলিকপ্টারটি মেঘনা অ্যাভিয়েশন নামে একটি প্রাইভেট কোম্পানীর বলে জানা গেছে। ১৬ সেপ্টেম্বর শুক্রবার সকাল দশটায় এ দূর্ঘটনাটি ঘটে ।
জানা গেছে, সাকিব আল হাসান একটি বিজ্ঞাপনী সংস্থার কাজে কক্সবাজারে অবস্থান করছিলেন। তাকে ১৬ সেপ্টেম্বর সকালে ইনানীতে এই হেলিকপ্টারে করে নিয়ে যায়। সেখানে রয়েল টিউলিপ সী পার্ল হোটেলে সাকিবকে নামিয়ে দিয়ে ফেরার পথে হেলিকপ্টারটি দুর্ঘটনায় পতিত হয় ।
বিধ্বস্ত হেলিকপ্টারটি সমুদ্র সৈকতে ভাসমান অবস্থায় রয়েছে। তবে কিছু যন্ত্রাংশ এলাকাবাসীর সহায়তায় বিজিবি উদ্ধার করেছে। নিহতের পরিচয় পাওয়া যায়নি। আহতদের উদ্ধার করে কক্সবাজারের একটি প্রাইভেট হাসপাতালে নেয়া হয়েছে ।
স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, হেলিকপ্টারটি ইনানী সৈকত হয়ে ঘুরে যাওয়ার পথে রেজু ব্রীজ সংলগ্ন এলাকায় পৌছে হঠাৎ সাগরে পড়ে যায়। স্থানীয় লোকজন বিজিবির সহায়তায় আহতদের হাসপাতালে প্রেরণ করে ও হেলিকপ্টারের ভঙ্গাংশ উদ্ধার করে।
এদিকে সাকিব আল হাসানের এহেন খবরে ভক্তকূলে তার সংবাদ শোনার জন্য প্রবল আগ্রহ ও উদ্বেগ উৎকন্ঠা দেখা দিয়েছে। তবে তিনি ও তার সহকর্মীরা সুস্থ আছেন এবং নিরাপদে ইনানী অবস্থান করছেন।
Related News
কাভার্ডভ্যান-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ৪, আহত ১১
বৈশাখী নিউজ ডেস্ক: চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার কলেজ বাজার এলাকায় কাভার্ডভ্যান ও মাইক্রোবাসের ভয়াবহ সংঘর্ষে ৪Read More
চট্টগ্রামে ভবন ভাড়া নিয়ে ক্যাসিনো ব্যবসা, পাঁচ দেশের ৬৩ বিদেশি নাগরিক আটক
বৈশাখী নিউজ ডেস্ক: চট্টগ্রাম মহানগরীর খুলশী থানাধীন পশ্চিম জালালাবাদ এলাকায় একটি আটতলা ভবনজুড়ে অবৈধ ক্যাসিনোRead More



Comments are Closed