Main Menu

সুনামগঞ্জে ভারতীয় মদসহ যুবক আটক

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সুনামগঞ্জে ভারতীয় ৪৫ বোতল অফিসার্স চয়েস মদসহ এক যুবককে আটক করেছে র‌্যাব। ১৫ সেপ্টেম্বর বৃহস্পতিবার ভোররাত সাড়ে ৪টায় র‌্যাব-৯, সিপিসি-৩, সুনামগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল এএসপি পিযুষ চন্দ্র দাস এর নেতৃত্বে সুনামগঞ্জ সদর থানা এলাকায় অভিযান চালায়। অভিযানে কান্দিগাঁও থেকে ৪৫ বোতল ভারতীয় অফিসার্স চয়েস মদসহ মো. জামাল হোসেন (৩২) কে আটক করা হয়। সে কান্দিগাঁও মোকামপাড়ার মৃত ইসলাম উদ্দিনের ছেলে। উদ্ধারকৃত মাদক ও গ্রেফতারকৃত জামালকে সুনামগঞ্জ সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

 

Share





Related News

Comments are Closed