নওগাঁয় বিদ্যুৎস্পৃষ্টে একই পরিবারের তিনজনের মৃত্যু
বৈশাখী নিউজ ২৪ ডটকম: বিদ্যুৎপৃষ্ট হয়ে একই পরিবারের তিনজনের মৃত্যু হয়েছে। নওগাঁ পোরশা উপজেলার সারাইগাছী মোড় এলাকায় বুধবার রাত সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন-সারাইগাছী গ্রামের মৃত সাইফুদ্দিনের ছেলে আনোয়ারুল ইসলাম (৪৫), তার স্ত্রী জাহানারা বেগম (৩৫) ও তাদের ছেলে জাহিদ হাসান সোয়াদ (১০)। পোরশা থনার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোসাদ্দুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
তিনি জানান, বুধবার (১৪ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টার দিকে বাড়ির পাশের জমিতে বিদ্যুতের তার ছিঁড়ে পড়ে। সেখানেবিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রথমে আনোয়ারুল ইসলামের মৃত্যু হয়। এরপর একে একে তারে জড়িয়ে তার স্ত্রী ও ছেলের মৃত্যু ঘটে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
Related News
ইউএনবি’র বগুড়া প্রতিনিধি আবুল কালাম আজাদ আর নেই
বৈশাখী নিউজ ডেস্ক: ইউনাইটেড নিউজ অফ বাংলাদেশ (ইউএনবি) ও দৈনিক নয়াদিগন্তের বগুড়া প্রতিনিধি আবুল কালামRead More
পাবনায় বজ্রপাতে ৬ জনের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: পাবনা সদর উপজেলায় মাছ ধরা অবস্থায় বজ্রপাতে ছয়জন নিহত হয়েছে। এ ঘটনায়Read More



Comments are Closed