ঈদের ছুটিতে কক্সবাজারে ভ্রমন পিপাষুদের ভীড়
অজিত কুমার দাশ হিমু, কক্সবাজার থেকে: পবিত্র ঈদুল আযহার ছুটিতে সাধারণ মানুষ আর ভ্রমন পিপাষুদের পদচারণায় ভীড় বাড়ছে কক্সবাজারের বিনোদন স্পটগুলোতে। উচ্ছাস আর আনন্দে ভ্রমনপিপাষু মানুষের মাঝে ছিল স্বস্তির ছোঁয়া।
ঈদুল আযহার ছুটিকে আরো বেশি আনন্দময় করে তুলতে পরিবার-পরিজন আর প্রিয়জনদের সঙ্গে নিয়ে ঘুরতে বেরিয়েছেন এসব মানুষ। নারী-শিশু, তরুণ-তরুণীসহ সব বয়সী মানুষই এই বিনোদন স্পটগুলোতে ভিড় করেন।
ঈদের ছুটিকে কাজে লাগিয়ে শিশুদের নিয়ে কক্সবাজার সমুদ্র সৈকত ছাড়াও, দেশের একমাত্র প্রবালদ্বীপ সেন্টমার্টিন, ইনানী পাথুরে বীচ, রামুর দৃষ্টিনন্দন বৌদ্ধ পুরাকৃত্তি এলাকা, মহেশখালীর আদিনাথ মন্দির ও রাখাইন পলী, ডুলাহাজারার বঙ্গবন্ধু সাফারী পার্ক, হিমছড়ির অপরূপ ঝর্ণা, দরিয়ানগরসহ বিভিন্ন পর্যটন পয়েন্টে এসেছেন বাবা-মা।
ব্যস্ততম নগর জীবনের যান্ত্রিকতা থেকে মুক্তি পেয়ে ঈদের ছুটিকে কাজে লাগেতে একটু খোলা মেলা জায়গায় বেড়ানোর মাঝে অন্যরকম এক অনুভূতি খুঁজে পান তারা।
এসব ভ্রমনপিপাষু মানুষেরা সমুদ্র সৈকত দেখার পাশাপাশি বিভিন্ন স্থানে বেড়ানোর সুযোগ রয়েছে। সকাল থেকেই গরমের মাত্রা একটু বেশী হলেও তা বিনোদন স্পটগুলোতে ভিড় করেন এসব মানুষ।
Related News
কাভার্ডভ্যান-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ৪, আহত ১১
বৈশাখী নিউজ ডেস্ক: চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার কলেজ বাজার এলাকায় কাভার্ডভ্যান ও মাইক্রোবাসের ভয়াবহ সংঘর্ষে ৪Read More
চট্টগ্রামে ভবন ভাড়া নিয়ে ক্যাসিনো ব্যবসা, পাঁচ দেশের ৬৩ বিদেশি নাগরিক আটক
বৈশাখী নিউজ ডেস্ক: চট্টগ্রাম মহানগরীর খুলশী থানাধীন পশ্চিম জালালাবাদ এলাকায় একটি আটতলা ভবনজুড়ে অবৈধ ক্যাসিনোRead More



Comments are Closed