কানে হেডফোন; ট্রেনে প্রান গেল যুবকের!
বৈশাখী নিউজ ডেস্ক: শরিফুল ইসলাম (১৮) রেললাইনে বসে হেডফোনে আপন মনে গান শুনছিল। হঠাৎ করেই চলে আসা করতোয়া এক্সেপ্রেসের ট্রেনটি হর্ণ বাজালেও তা শুনতে না পাওয়ায় ট্রেনের নিচে কাটা পড়েই প্রাণ হারায় সে।
লালমনিরহাট জেলার কালীগঞ্জ উপজেলার হাজরানীয়া এলাকায় বুধবার ভোররাতে এ ঘটনা ঘটে। নিহত শরিফুল উপজেলার মদাতী ইউনিয়নের হাজরানীয়া গ্রামের সাইদুল ইসলামের ছেলে। সে ওই এলাকায় একটি মুদি দোকান করতো।
স্থানীয়দের বরাত দিয়ে মদাতী ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল কাদের জানান, রাতে প্রকৃতির ডাকে সাড়া দিয়ে বাড়ির পাশে রেললাইনে বসে হেডফোনে গান শুনছিল শরিফুল ইসলাম। এ সময় লালমনিরহাট থেকে ছেড়ে আসা বুড়িমারীগামী করতোয়া এক্সপ্রেসে কাটা পড়ে ঘটনাস্থলেই মারা যায় সে।
লালমনিরহাট রেলওয়ে থানার অফিসার ইনচার্জ জানান, অসতর্কতার কারণে এমন দুর্ঘটনা ঘটেছে। বুধবার সকালে পরিবারের লোকজন লাশটি উদ্ধার করে নিজ বাড়ি নিয়ে গেছে বলে জানান তিনি।
Related News
পঞ্চগড়ে পিকনিক খেয়ে বাড়ি ফেরা হলোনা ব্যবসায়ী বিপ্লবের
মো. সফিকুল আলম দোলন, পঞ্চগড় জেলা প্রতিনিধি: রাতে দেবীগঞ্জ উপজেলা শহর থেকে ব্যবসায়ীক কাজ শেষেRead More
কুড়িগ্রামে পুকুরে পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার কচাকাটা থানার কেদার ইউনিয়নের ঢলুয়াবাড়ী গ্রামে পুকুরের পানিতে ডুবেRead More



Comments are Closed