ঠাকুরগাঁওয়ে বাস-পিকআপ সংঘর্ষে নিহত ৩
আব্দুল আউয়াল, ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ে বাস-পিকআপ সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। বুধবার দুপুর ১২টার দিকে ঠাকুরগাঁও-দিনাজপুর মহাসড়কের বড় খোঁচাবাড়ীতে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন-বীরগঞ্জ রাজবাড়ী এলাকার রমজান আলী (৬০), গাফফার (৬০) ও একই উপজেলার প্রাণনগর এলাকার রোজিনা আক্তার (২২)।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ঠাকুরগাঁও থেকে ছেড়ে যাওয়া দিনাজপুরগামী একটি গেটলক বাস বড় খোঁচাবাড়ী এলাকায় একটি দ্রুতগামী পিকআপ ভ্যানকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে দুইজন মারা যায়। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে রোজিনা আক্তার নামে আরো একজন মারা যায়।
ঠাকুরগাঁও সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান দুর্ঘটনার কথা স্বীকার করে বলেন, পিকআপ ভ্যানটি উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে।
Related News
পঞ্চগড়ে পিকনিক খেয়ে বাড়ি ফেরা হলোনা ব্যবসায়ী বিপ্লবের
মো. সফিকুল আলম দোলন, পঞ্চগড় জেলা প্রতিনিধি: রাতে দেবীগঞ্জ উপজেলা শহর থেকে ব্যবসায়ীক কাজ শেষেRead More
কুড়িগ্রামে পুকুরে পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার কচাকাটা থানার কেদার ইউনিয়নের ঢলুয়াবাড়ী গ্রামে পুকুরের পানিতে ডুবেRead More



Comments are Closed