সিলেটে দুর্বৃক্তদের ছরিকাঘাতে ছাত্রলীগ কর্মী আহত
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট জেলা ছাত্রলীগের কর্মী মুকিত আহমদ তন্ময় (১৮) দুর্বৃক্তদের ছুরিকাঘাতে গুরুতর আহত হয়েছে।
তন্মময়ের ভাই রুবেল আহমদ জানান, মঙ্গলবার ১৩ সেপ্টেম্বর সন্ধ্যায় জরুরী কাজে নিজ ব্যবসা প্রতিষ্ঠান বন্দর বাজারে আসেন তন্ময়। কাজ শেষে প্রতিষ্ঠান থেকে ৮০ হাজার টাকা নিয়ে বাসায় ফেরার পথে রাত সাড়ে ৭টার দিকে মেজরটিলায় কয়েকজন লোক তার সাথের টাকা ও ব্যবহৃত মোবাইল ছিনিয়ে নেয়ার চেস্টা করে। এসময় বাধা দিলে ছুরিকাঘাতে গুরুতর আহত হয় তন্ময়। আহত অবস্থায় তাকে ওসমানী মেডিকেল কলেজ হ্সাপাতালে ভর্তি করা হলে রাতেই তার দেহে অস্ত্রপাচার করা হয়।
আহত তন্মময়ের বড় ভাই রুবেল আহমদ এলাকার কতিপয় ছিনতাইকারী তন্ময়ের উপর হামলা চালিয়েছে বলে দাবী করেন। এই বিষয়ে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে তিনি জানান।
স্থানীয় সূত্রে জানা যায়, সিলেট জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক কামরুল ইসলাম অনুসারী হিসাবে পরিচিত আনসার আহমদ, মুন্না আহমদ ও মোবারক হোসেনকে বিগত কয়েক দিন পূর্বে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে দল থেকে বের করে দেয়া হয়। এ ঘটনার জের ধরে এই হামলার ঘটনা ঘটতে পারে বলে ধারনা করা হচ্ছে।
শাহপরাণ থানার অফিসার্স ইনচার্জ শাহজালাল মুন্সি জানিয়েছেন বিষয়টি আমরা জেনেছি। তবে এই ঘটনা নিজেদের সহপাঠিদের মধ্যে টাকা ভাগাভাগি নিয়ে হয়েছে বলে তিনি জানান।
Related News
কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচা নিয়ে টর্চ জ্বালিয়ে দুই গ্রামের সংঘর্ষ, আহত অন্তত ৪০
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচার দেনাপাওনা নিয়ে টর্চলাইট জ্বালিয়ে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যেRead More
বিশ্বনাথে স্ত্রীর মামলায় স্বামী গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে স্ত্রীর দায়ের করা মামলায় কছির আলী (৩৮) নামে এক ব্যক্তিকেRead More



Comments are Closed