সিলেটে ছাত্রদল নেতা রাহাত চৌধুরী মুন্না আটক
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক রাহাত চৌধুরী মুন্নাকে আটক করেছে পুলিশ। রোববার রাত সাড়ে ৮টায় নগরীর কয়েদীর মাঠ সংলগ্ন গরুর বাজারে কোরবানীর পশু কেনার সময় সাদা পোশাকের আইন শৃঙ্খলা বাহিনী তাকে আটক করে নিয়ে যায়। তবে সরকারের কোন বাহিনী তাকে নিয়ে গেছে এ বিষয়ে এখনও নিশ্চিত হওয়া যায়নি।
ছাত্রদল সাধারণ সম্পাদক মুন্না কে আটকের সময় তার পাশেই ছিলেন জেলা ছাত্রদল নেতা জয়নাল আহমদ। তিনি বলেন, রাত সাড়ে আটটার দিকে কয়েদীর মাঠ সংলগ্ন রাস্তা থেকে সাদা পোশাকের আইনশৃঙ্খলা বাহিনী তাকে আটক করে নিয়ে যায়। মুন্না এখানে কোরবানীর পশু ক্রয়ের জন্য এসেছিলেন।
তাকে আটকের বিষয়টি পুলিশ অস্বীকার করলেও ছাত্রদল নেতারা দাবী করেন সাদা পোশাকধারী আইন শৃঙ্খলা বাহিনী তাকে ধরে নিযে গেছেন।
সিলেট বিভাগ ছাত্রদলের নিন্দা ও প্রতিবাদ
ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সদস্য রাহাত চৌধুরী মুন্নাকে গ্রেফতারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন সিলেট বিভাগীয় ছাত্রদল নেতৃবৃন্দ। অবিলম্বে রাহাত মুন্না সহ মিথ্যা মামলায় কারাগারে আটক সকল নেতাকর্মীদের নিঃশর্ত মুক্তির দাবী জানান তারা।
রবিবার রাতে এক যৌথ বিবৃতিতে ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি (সিলেট বিভাগীয়) মাহবুবুল হক চৌধুরী (ভিপি মাহবুব), কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সাধারন সম্পাদক আহমদ চৌধুরী ফয়েজ, কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম নাচন বলেন- ঈদুল আযহার পুর্বমুহুর্তে সাদা পোষাকধারী আইনশৃংখলা রক্ষাকারি বাহিনীর কতিপয় সদস্য কর্তৃক ছাত্রদল কেন্দ্রীয় নেতাকে গ্রেফতার অমানবিক। অবিলম্বে রাহাত চৌধুরী মুন্না সহ মিথ্যা মামলায় কারান্তরীন সকল নেতাকর্মীদের নিঃশর্ত মুক্তির দাবি জানান তারা।
Related News
বর্ণাঢ্য আয়োজনে এমসি কলেজ রিপোর্টার্স ইউনিটির এক দশকে পদার্পণ অনুষ্ঠান সম্পন্ন
বৈশাখী নিউজ ডেস্ক: সত্যনিষ্ঠ ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতা সমাজ পরিবর্তনের সবচেয়ে বড় হাতিয়ার। ক্যাম্পাস সাংবাদিকতা শিক্ষার্থীদেরRead More
সিলেট বৌদ্ধ সমিতির অ্যাডহক কমিটি গঠন
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট বৌদ্ধ সমিতির এক সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে সিলেট বৌদ্ধ বিহার পরিচালনার জন্যRead More



Comments are Closed