Main Menu

বাল্য বিয়ের দায়ে বর শ্বশুরসহ ৫ জনের জেল


ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহের মহেশপুর উপজেলার কালহুদা গ্রামে বাল্য বিয়ের আসরে হানা দিয়ে ভ্রাম্যমান আদালত ৫ জনের জেল দিয়েছেন।

দন্ড প্রাপ্তরা হলেন- বর যশোরের ঝিকরগাছা উপজেলার বোয়ালহাটি গ্রামের আবদার বিশ্বাসের ছেলে জাহিদ হোসেন, হবু শ্বশুর মহেশপুরের কালহুদা গ্রামের মন্টু মিয়া, বরের দুলাভাই যশোরের গদখালীর হাফিজুর রহমান, বরের ভাই তাহাবির বিশ্বাস ও মেয়ের চাচি কোহিনুর বেগম।

ভ্রাম্যমান আদালতের বিচারক ও মহেশপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আশাফুর রহমান জানান, বাল্য বিয়ের খবর পেয়ে মহেশপুর উপজেলার কালহুদা গ্রামে অভিযান চালায় পুলিশ।

এরপর বিয়ে বাড়িতে অভিযান চালিয়ে বর ও হবু শ্বশুরসহ ৫ জনকে আটক করে আনা হয়।

এরপর আদালত বসিয়ে সাক্ষ্য প্রমানের বিত্তিত্বে ৪ জনকে এক মাস করে কারাদন্ড ও মেয়ের চাচীকে ১০ দিনের কারাদন্ড প্রদান করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা আশাফুর রহমান জানান, ওই গ্রামের মন্টু মিয়ার নাবালিকা মেয়ে শিলা খাতুনকে বিয়ে দেওয়া হচ্ছিল। শিলা মহেশপুরের হাবাশপুর স্কুলের নবম শ্রেনীর ছাত্রী।

Share





Related News

Comments are Closed