Main Menu

তাজুল হত্যা মামলার আসামী পিচ্চি শাকিল গ্রেফতার

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট নগরীর খুলিয়াপাড়ায় সন্ত্রাসী হামলায় নিহত তাজুল ইসলাম হত্যা মামলার প্রধান আসামি শাকিল আহমেদ ওরফে পিচ্চি শাকিলকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার বিকেলে সিলেটের গোলাপগঞ্জ থেকে তাকে গ্রেফতার করা হয় বলে জানিয়েছেন কোতোয়ালী থানার ওসি সোহেল আহমদ। তিনি জানান, এ পর্যন্ত তাজুল হত্যা মামলায় ৪জনকে গ্রেফতার করেছে পুলিশ।
গত ২০ আগস্ট রাতে সিলেট নগরীর খুলিয়াপাড়া এলাকায় স্বেচ্ছাসেবক দল নেতা ও সিলেট সিটি কর্পোরেশনের সাবেক কাউন্সিলর শাহারানা বেগম শানুর স্বামী তাজুল ইসলামকে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা।

Share





Related News

Comments are Closed