উপশহর ও হাউজিং এস্টেটের বাণিজ্যিক প্রতিষ্ঠানকে সিসিকের নোটিশ
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট নগরীর শাহজালাল উপশহর ও হাউজিং এস্টেটে গড়ে ওঠা বাণিজ্যিক প্রতিষ্ঠান অপসারণের নোটিশ দিয়েছে সিলেট সিটি করপোরেশন। এছাড়া চলতি বছর থেকে উপশহর ও হাউজিং এস্টেটের বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলোকে ট্রেড লাইসেন্স দেয়াও বন্ধ করে দিয়েছে সিসিক।
সিলেট সিটি করপোরেশেনর প্রধান নির্বাহী কর্মকর্তা এনামুল হাবীব জানান, নগরীর ৪নং ওয়ার্ডের হাউজিং এস্টেটে ৮৯ ও ২২ নং ওয়ার্ডের উপশহরে ১৭৪টি বাণিজ্যিক প্রতিষ্ঠান রয়েছে। এরমধ্যে ৬০টি প্রতিষ্ঠানকে ইতিমধ্যে নোটিশ দেয়া হয়েছে। বাকীদেরও নোটিশ দেওয়া হবে। আবাসিক এলাকা থেকে ব্যবসা প্রতিস্টান সরিয়ে নিতে তাদের ছয় মাস সময় দেয়া হয়েছে।
তিনি বলেন, প্রায় দুইমাস থেকে নোটিশ প্রদান কার্যক্রম চলছে, পর্যায়ক্রমে অন্যদেরও নোটিশ দেয়া হবে। তবে নিত্য প্রয়োজনীয় পণ্যের দোকান, যেমন- মুদি দোকান, সেলুন, ফার্মেসি ইত্যাদির ব্যাপারে কিছু নমনীয়তা থাকবে।
জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের আবাসিক এলাকায় সিসিকের নোটিশ দেওয়া প্রসঙ্গে তিনি বলেন, গৃহায়ন কর্তৃপক্ষ উপশহর আবাসিক এলাকা গড়ে তুলেছিলো। তারা বাসা বিক্রি, হস্তান্তরসহ ভবন নির্মাণের অনুমতি দিয়ে থাকে। আয়ের টাকাও নেয় তারা, তবে এলাকার উন্নয়নমূলক কাজ করি আমরা। উপশহরে রাস্তা নির্মানসহ সব উন্নয়ন কাজ সিলেট সিটি কর্পোরেশন করে থাকে। এ বিষয়ে সিলেট সিটি কর্পোরেশন হাউজিং অথরিটিকে একাধিকবার চিঠি দিয়েছে বলেও জানান তিনি।
গৃহায়ণ কর্তৃপক্ষের কাছ থেকে কোনো সাড়া না পেয়ে চলতি বছর থেকে উপশহর ও হাউজিং এস্টেটের আবাসিক এলাকায় গড়ে উঠা বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলোকে সিসিকের ট্রেড লাইসেন্স দেয়া বন্ধ রাখা হয়েছে বলে জানান এনামুল হাবিব।
Related News
বর্ণাঢ্য আয়োজনে এমসি কলেজ রিপোর্টার্স ইউনিটির এক দশকে পদার্পণ অনুষ্ঠান সম্পন্ন
বৈশাখী নিউজ ডেস্ক: সত্যনিষ্ঠ ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতা সমাজ পরিবর্তনের সবচেয়ে বড় হাতিয়ার। ক্যাম্পাস সাংবাদিকতা শিক্ষার্থীদেরRead More
সিলেট বৌদ্ধ সমিতির অ্যাডহক কমিটি গঠন
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট বৌদ্ধ সমিতির এক সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে সিলেট বৌদ্ধ বিহার পরিচালনার জন্যRead More



Comments are Closed