Main Menu

সুনামগঞ্জের ফাঁসির আসামী গাজীপুরে গ্রেফতার

Manual6 Ad Code

হাবিব সরোয়ার আজাদ,সুনামগঞ্জ থেকে: সুনামগঞ্জের তাহিরপুরে বহুল আলোচিত আঞ্জু মিয়া হত্যাকান্ডের দায়ে ফাঁসির দন্ডপ্রাপ্ত এক পলাতক আসামীকে শুক্রবার সন্ধায় ঢাকার গাজীপুর থেকে গ্রেফতার করেছে পুলিশ।
দন্ডপ্রাপ্ত আসামীর নাম এরশাদ মিয়া। সে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার সুন্দরপাহাড়ি গ্রামের মৃত আজিম উদ্দিনের ছেলে।
মামলা সুত্রে জানা যায়, উপজেলার সুন্দর পাহাড়ি গ্রামের মৃত সুলেমান আলীর ছেলে আঞ্জু মিয়াকে তারই সহোদর কাঁচা মিয়ার দুই ছেলে রহিম ও তার খালাতো ভাই এরশাদ তাদের কয়েক সহযোগী মিলে পূর্ববিরোধের জের ধরে ২০০৬ সালের ১৫ নভেম্বর দিন দুপুরে রামদা দিয়ে কুপিয়ে নির্মম ভাবে খুন করে। সুনামগঞ্জের অতিরিক্ত দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক সাক্ষ্য প্রমাণ শেষে ২০১৬ সালের ৭ এপ্রিল এ হত্যা মামলায় ৫ জনকে ফাঁসির রায় প্রদান করেন। ফাঁসির দন্ডপ্রাপ্তরা হল, উপজেলার সুন্দর পাহাড়ি গ্রামের কাঁচা মিয়ার ছেলে আবদুর রহিম, মন্তাজ আলীর ছেলে মহরম আলী, মৃৃত আজিম উদ্দিনের ছেলে জুলহাস মিয়া তার সহোদর এরশাদ মিয়া ও এমরান মিয়া। ফাঁসির দন্ডপ্রাপ্ত হয়ে বর্তমানে কারাগারে রয়েছে রহিম ও মহরম আলী। বাকী তিন ফাঁসির দন্ডপ্রাপ্তরা পলাতক থাকায় শুক্রবার সন্ধায় সুনামগঞ্জের তাহিরপুর থানার এসআই রফিকুল ইসলাম গাজীপুর জেলার শ্রীপুর মডেল থানা পুলিশের সহযোগিতায় মাষ্টার বাড়ি নামক এলাকা থেকে এরশাদকে গ্রেফতার করেন।
গাজীপুরের শ্রীপুর মডেল থানার ওসি মো. আসাদুজ্জামান এরশাদকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual4 Ad Code