বিয়ানীবাজারে ধর্ষণ মামলায় যুবলীগ ক্যাডার গ্রেফতার
বিয়ানীবাজার প্রতিনিধি: সিলেটের বিয়ানীবাজারের মুড়িয়ায় ১২ বছরের মেয়েকে ধর্ষণের ঘটনায় দায়েরকৃত মামলার পলাতক আসামী যুবলীগ ক্যাডার মামুনুর রশীদ আকুলকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার সকালে উপজেলার মুড়িয়া ইউনিয়নের ফেনগ্রাম থেকে আকুলকে গ্রেফতার করা হয়। এরপর তাকে কোর্টের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
জানা যায়, ২০১৪ সালের পহেলা আগষ্ট বিয়ানীবাজারের মুড়িয়া ইউনিয়নের ফেনগ্রামে বসবাসকারী সুনামগঞ্জ জেলার দোয়ারাবাজার উপজেলার বাসিন্দা মুছদ্দর আলীর ১২ বছর বয়সী কন্যাকে ফুসলিয়ে নিজের বাড়িতে নিয়ে ধর্ষণ করে একই এলাকার চিহ্নিত যুবলীগ ক্যাডার ও ইউনিয়ন আওয়ামীলীগের সহ-প্রচার সম্পাদক মামুনুর রশীদ আকুল। পরে বাড়িতে এসে তাঁর মা কে বিষয়টি বললে তারা স্থানীয় মুরুব্বীদের দ্বারস্থ হন। খবর পেয়ে আকুল এনিয়ে বাড়াবাড়ি না করতে তাদের হুমকি দেয়। এমনকি এলাকা থেকেও চলে যাওয়ার জন্য তাঁর নিজ বাহিনী দিয়েও তাদেরকে বারবার হুমকি দিতে থাকে। এরপরও মেয়ের মা আয়াতুন নেছা বাদী হয়ে ঘটনার দু’দিন পর বিয়ানীবাজার থানায় নারী ও শিশু নির্যাতন আইনে একটি মামলা (জে/আর-১৪৭) দায়ের করেন। মামলা দায়েরের পর পুলিশ আকুলের বাড়িতে কয়েকবার অভিযান চালালেও তাকে গ্রেফতার করতে পারেনি। এরপরই আকুলের বিরুদ্ধে ওয়ারেন্ট ইস্যু হয়।
কিন্তু সে ক্ষমতাসীন দলের প্রভাবশালী কিছু ব্যক্তির ছত্রচ্ছায়ায় থাকায় পুলিশ তাকে কখনো গ্রেফতার করেনি। উল্টো সে পুলিশের সামনে দিয়ে বীরদর্পে যাতায়াত করত। এমনকি বিয়ানীবাজার থানায় ছিল তাঁর অবাধ বিচরণ। যা নিয়ে বিগত সময়ে স্থানীয় ও জাতীয় পত্রিকায় বেশ কয়েকবার ফলাও করে খবরও ছাপা হয়েছে।
স¤প্রতি বিয়ানীবাজার থানায় নতুন বেশ কয়েকজন পুলিশ কর্মকর্তা যোগদান করলে এই চাঞ্চল্যকর মামলার দায়িত্ব দেয়া হয় এএসআই মোস্তাফিজুর রহমানকে। তিনি গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার সকালে একদল পুলিশ নিয়ে যুবলীগ ক্যাডার আকুলের বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করেন। দুপুরে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়।
বিশ্বস্ত একটি সুত্র জানায়, যুবলীগ ক্যাডার মামুনুর রশীদ আকুল তাঁর বড় ভাইয়ের স্ত্রীর দায়েরকৃত ধর্ষণ চেষ্টা মামলাসহ আরো একাধিক মামলার আসামী।
বিয়ানীবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা চন্দন কুমার চক্রবর্তী ধর্ষণ মামলাসহ একাধিক মামলার আসামী আকুলকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।
Related News
বিশ্বনাথে বাসায় গিয়ে ছাত্রদল নেতাকে ‘পেটালেন’ ছাত্রলীগ নেতা
Manual7 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে ফেসবুক পোস্টের জেরে এক ছাত্রদল নেতাকে তার বাসায়Read More
গোয়াইনঘাটে ২৭ ড্রেজার ধ্বংস, ২৩ জন আটক
Manual4 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোয়াইনঘাট উপজেলায় অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে ব্যাপক অভিযানRead More



Comments are Closed