পুঠিয়ায় বিদ্যুৎস্পৃস্টে ২ শ্রমিকের মৃত্যু
পুঠিয়া (রাজশাহী) সংবাদদাতা: রাজশাহীর পুঠিয়া উপজেলার বানেশ্বর ট্রাফিক মোড়ের গোলচত্বরে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে।
বুধবার রাত ১০টার দিকে সোলার বিদ্যুতের খুঁটির কাজ করার সময় ৩৩ হাজার ভোল্টের বিদ্যুতের তারে জড়িয়ে ঘটনাস্থলেই মারা যান আনিসুর রহমান নামের এক শ্রমিক। পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাতেই মারা যান হাফিজুর রহমান নামের আরেক শ্রমিক। এ ঘটনায় শরিফুল ইসলাম নামের আরো একজন আহত অবস্থায় রামেক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
পুঠিয়া থানার অফিসার ইনর্চাজ হাফিজুর রহমান জানান, বুধবার রাতে কয়েকজন শ্রমিক বানেশ্বর ট্রাফিক মোড়ে সোলার বিদ্যুতের খুঁটির কাজ করছিলেন। এসময় সোলার বিদ্যুতের খুঁটি হাই ভোল্টেজের বিদ্যুতের তারে গিয়ে ঠেকে। বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই পুঠিয়া উপজেলার ধলাট গ্রামের আনছার আলীর ছেলে আনিসুর রহমান (২৫) মারা যায়। অন্য দুজনকে উদ্ধার করে রামেক হাসপাতালে নেওয়া হলে রাতেই পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার আওতাপাড়া গ্রামের আজাহার আলীর ছেলে হাফিজুর রহমান (৩১) মারা যান ও শরিফুল ইসলাম নামের আরো একজন শ্রমিক আহত অবস্থায় রামেক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। ওই শ্রমিকরা একটি এনজিও’র পক্ষ থেকে সোলার বিদ্যুতের কাজ করছিলেন বলে তিনি জানান।
Related News
ইউএনবি’র বগুড়া প্রতিনিধি আবুল কালাম আজাদ আর নেই
বৈশাখী নিউজ ডেস্ক: ইউনাইটেড নিউজ অফ বাংলাদেশ (ইউএনবি) ও দৈনিক নয়াদিগন্তের বগুড়া প্রতিনিধি আবুল কালামRead More
পাবনায় বজ্রপাতে ৬ জনের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: পাবনা সদর উপজেলায় মাছ ধরা অবস্থায় বজ্রপাতে ছয়জন নিহত হয়েছে। এ ঘটনায়Read More



Comments are Closed