সিলেটে হকার্স মার্কেট ব্যবসায়ীদের ধর্মঘট পালন
বৈশাখী নিউজ ২৪ ডটকম: দোকান মালিক ও ব্যবসায়ীদের না জানিয়ে সিলেট নগরীর লালদিগীরপাড় নতুন হকার্স মার্কেটের এ, বি, সি, ডি ব্লক ভাঙ্গার দরপত্র আহবান করেছে সিলেট সিটি করপোরেশন (সিসিক)।
এর প্রতিবাদে বৃহস্পতিবার সকাল থেকে বেলা ১টা পর্যন্ত মার্কেটের ৪টি ব্লকের দোকান বন্ধ রেখে প্রতিবাদ সভা করেন ব্যবসায়ীরা। এছাড়াও দুপুর ১২টায় সিলেট সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা ও সাড়ে ১২ টায় জেলা প্রশাসক সিলেটের নিকট স্বারকলিপি প্রদান করা হয়।
লালদিগীরপাড়স্থ নতুন হর্কাস মার্কেটের এ, বি, সি, ডি বøক ব্যবসায়ী কমিতি এ কর্মসুচি পালন করেন।
লালদিগীরপাড়স্থ নতুন হর্কাস মার্কেটের এ, বি, সি, ডি বøক ব্যবসায়ী ও দোকান মালিক কমিটির পক্ষে সভাপতি মো. আকিদ মিয়া ও সেক্রেটারি মো. বাছিত আহমদ স্বাক্ষরিত স্বারকলিপিতে বলা হয়- এই মার্কেটে ব্যবসা-বানিজ্য করে আমরা প্রায় ২ হাজার ব্যবসায়ী ও দোকান মালিকবৃন্দ পরিবারের জীবিকা নির্বাহ করে থাকি। গত ১ সেপ্টেম্বর বৃহস্পতিবার দৈনিক সিলেটের ডাক পত্রিকার মাধ্যমে জানতে পারি, সিসিক কর্তৃক আমাদের সাথে আলোচনা না করে বা কোনো ধরণের নোটিশ না দিয়ে লালদিঘীরপাড়স্থ নতুন হর্কাস মার্কেটের এ, বি, সি, ডি ব্লক ভাঙ্গার দরপত্র আহবান করা হয়েছে।
তারা বলেন- মালিক হিসাবে সিসিক মার্কেট সংক্রান্ত যেকোনো ধরণের সিদ্ধান্ত গ্রহন করতে পারে, যেহেতু এই মার্কেটের সাথে আমাদের জীবন-জীবিকা জড়িত, সেহেতু দায়িত্বশীল প্রতিষ্ঠান হিসাবে সিসিক আমাদের সাথে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়াই দায়িত্বশীলতার পরিচয়।
সিসিকের মত দায়িত্বশীল প্রতিষ্ঠানের কাছ থেকে এ রকম সিদ্ধান্ত আসা দুঃখ জনক। হঠাৎ করে মার্কেটটি ভেঙ্গে ফেলা হলে আমাদের ২ হাজার পরিবারের জীবিকা সংগ্রহ বন্দ হয়ে যাবে। অনাহারে থাকবে আমাদের পরিবার-পরিজন। খরচের অভাবে পড়ালেখা বন্দ হয়ে যাবে আমাদের ছেলে-মেয়েদের।
২ হাজার ব্যবসায়ী পরিবারের জীবিকা সংগ্রহের বিষয়টি বিবেচনা করে, কয়েক হাজার ছেলে-মেয়ের পড়ালেখার কথা চিন্তা করে সিসিক মালিকানাধীন লালদিঘীরপাড়স্থ নতুন হকার্স মার্কেটের এ, বি, সি, ডি ব্লক ভাঙ্গার বিষয়টি আপাতত স্থগিত করার জন্য দাবি জানান ব্যবসায়ীরা।
বেলা ১২টায় মিছিল সহকারে স্বারকলিপি নিয়ে সিলেট সিটি করপোরেশনের অস্থায়ী কার্যালয়ের সামনে যান ব্যবসায়ী নেতৃবৃন্দ। এ সময় সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা এনামুল হাবিব ব্যবসায়ী ও দোকান মালিক কমিটির নেতৃবৃন্দের সাথে কথা বলে স্বারকলিপি গ্রহন করেন। এসময় তিনি বলেন সিসিক এমন কোনো কাজ করবেনা যাতে ব্যবসায়ীদের ক্ষতি হয়। তিনি বলেন ব্যবসায়ীদের সাথে পরামর্শ করে ৪ ব্লক এক সাথে না ভেঙ্গে প্রয়োজনে একটি করে ভাঙ্গা হবে।
এ সময় উপস্থিত সিটি করপোরেশনের প্রধান নির্বাহী প্রকৌশলী নুর আজিজ বলেন- আপনারা দোকান মালিক ও ব্যবসায়ী কমিটির ৪ জন প্রতিনিধি দিবেন। তারা সিটি করপোরেশনের এ সংক্রান্ত কমিটির সাথে সার্বিক বিষয়ে সহযোগিতা ও পরামর্শ করে কাজ করবেন।
বেলা সাড়ে ১২টায় জেলা প্রশাসকের কার্যালয়ে যান ব্যবসায়ী ও দোকাণ মালিক কমিটির নেতৃবৃন্দ। এ সময় ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মোহাম্মদ শহিদুল ইসলাম চৌধুরী স্বারকলিপি গ্রহন করে বলেন- ডিসি স্যার দেশের বাইরে আছেন, তিনি আসলে বিষয়টি বিচেনার জন্য সিটি করপোরেশনের নিকট সুপারিশ করবেন।
এ সময় উপস্থিত ছিলেন- লালদিগীরপাড়স্থ নতুন হর্কাস মার্কেটের এ, বি, সি, ডি ব্লক ব্যবসায়ী ও দোকান মালিক কমিটির সভাপতি মো. আকিদ মিয়া, সেক্রেটারি মো. বাছিত আহমদ ও কবির হোসেন-সহ দোকান মালিক ও ব্যবসায়ীবৃন্দ।
Related News
খুলনা থেকে অপহৃত কলেজ ছাত্রী সিলেটে উদ্ধার, যুবক আটক
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরীর আম্বরখানায় অভিযান চালিয়ে অপহৃত এক কলেজছাত্রীকে উদ্ধার এবং এক যুবককে আটকRead More
মঙ্গলবার সিলেট আসছেন রাষ্ট্রপতি
বৈশাখী নিউজ ডেস্ক: রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রথমবারের মতো মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) একদিনের সফরেRead More



Comments are Closed