সিলেটে আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস উদযাপন
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস-২০১৬ পালন করা হয়েছে।
৮ সেপ্টেম্বর বৃহস্পতিবার দিবসটি উপলক্ষে এবারের প্রতিপাদ্য বিষয় “অতীতকে জানবো, আগামীকে গড়বো” এই শ্লোগানকে সামনে রেখে সিলেট জেলা প্রশাসন ও সিলেট উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর যৌথ উদ্যোগে র্যালী, আলোচনা সভা কর্মসূচির আয়োজন করা হয়।
সকাল সাড়ে ১০টায় জেলা প্রশাসকের কার্যালয় সম্মুখ থেকে একটি র্যালী বের করা হয়। র্যালীটি নগরীর কোর্ট পয়েন্ট ঘুরে পুনরায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভায় মিলিত হয়।
সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেটের ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মো. শহিদুল ইসলাম চৌধুরী।
সিলেট জেলা উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো এর সহকারী পরিচালক মো. নজরুল ইসলাম ভুইয়ার পরিচালনায় র্যালী ও সভায় উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন জেলা শিক্ষা অফিসার মো. জাহাঙ্গীর আলম, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. নুরুল ইসলাম, বিশিষ্ট সাংবাদিক ও কলামিষ্ট আফতাব চৌধুরী, সিলেট জেলা উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো এর উপ-পরিচালক মো. ফরিদ উদ্দিন আহম্মেদ, ক্রীড়া অফিসার মনোরঞ্জন দে, এওয়ার্ড’র নির্বাহী পরিচালক মো. আবুল কালাম আজাদ, রাইজ ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক আবুল কালাম আজাদ, রিডো অব বাংলাদেশের নির্বাহী পরিচালক মো. নাসির উদ্দিন, এডাব সিলেটের আঞ্চলিক সমন্বয়কারী বাবুল আখতার, সরকারি কিন্ডার গার্ডেন প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা শিপালী বেগম, ছাত্রছাত্রীদের পক্ষে স্বেচ্ছায় বক্তব্য রাখেন শারমীন আক্তার লিজা।
প্রধান অতিথির বক্তব্যে সিলেটের জেলা প্রশাসক মো. শহিদুল ইসলাম চৌধুরী বলেন, আমাদের সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্ঠার মাধ্যমে একটি নিরক্ষরতা মুক্ত দেশ ও সমাজ গড়ে তোলতে হবে। এজন্য শিক্ষার্থীদের সুশিক্ষায় শিক্ষিত হওয়ার বিকল্প নেই। একটি সময় ছিলো যখন আমরা শিক্ষাব্যবস্থায় পিছিয়ে ছিলাম। কিন্তু বর্তমান সময়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে শিক্ষব্যবস্থার ব্যাপক উন্নয়ন সাধিত হয়েছে। আগে টাকা দিয়েও বই-পুস্তক পাওয়া যেত না আর এখন সরকার বিনামূল্যে বই বিতরন করে আসছে। তাই নিরক্ষরতার অভিশাপ থেকে মুক্ত থেকে উন্নত শিক্ষাব্যবস্থার সুযোগ গ্রহণ করে আমাদের সুনাগরিক ও দেশপ্রেমিক হওয়ার পাশাপাশি দেশের উন্নয়নে অবদান রাখতে হবে।
Related News
মঙ্গলবার সিলেট আসছেন রাষ্ট্রপতি
বৈশাখী নিউজ ডেস্ক: রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রথমবারের মতো মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) একদিনের সফরেRead More
শাবিপ্রবিতে নারী শিক্ষার্থীকে উত্ত্যক্ত, বহিরাগত যুবক আটক
বৈশাখী নিউজ ডেস্ক: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) ক্যাম্পাসে এক নারী শিক্ষার্থীকে উত্ত্যক্ত করারRead More



Comments are Closed