Main Menu

জামালগঞ্জে ৪ ইউপি চেয়ারম্যানের দায়িত্ব গ্রহন

সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার চার ইউনিয়নের চেয়ারম্যান, ইউপি সদস্য ও সংরক্ষিত ওয়ার্ডের মহিলা সদস্যরা দায়িত্ব গ্রহন করেছেন। এ উপলক্ষে প্রত্যেক ইউপিতে পৃথক অনুষ্টানের মাধ্যমে দায়িত্ব গ্রহন করেন। বুধবার দুপুরে সাচনাবাজার ইউপি কার্যালয়ের অনুষ্টানে সভাপতিত্ব করেন নবনিযুক্ত ইউপি চেয়ারম্যান রেজাউল করিম শামীম। প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার টিটন খীসা। প্রধান আলোচক হিসাবে বক্তব্য রাখেন, সুনামগঞ্জ পৌর সভার মেয়র আইয়ুব বখত জগলুল। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, শরীক প্রকল্পের রিজিউনাল কো-অর্ডিনেটর শরিফা খাতুন,উপজেলা মহিলা ভাইসচেয়ারম্যান হাফিজা আক্তার দিপু, ভাইস-চেয়ারম্যান রশীদ আহমদ, কৃষি কর্মকর্তা ড. সাফায়েত আহমদ সিদ্দিকী, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নূরুল আলম ভুইয়া, সাবেক চেয়ারম্যান নূরুল হক আফিন্দি,সহকারী শিক্ষা কর্মকর্তা মীর আব্দুল্লাহ আল মামুন, ইউপি সচিব প্রদীপ রায়, শিক্ষক মো: রইছুজ্জামান,সমাজকর্মী জুলফিকার চৌধুরী রানা প্রমুখ।
অপর দিকে বেহেলী ইউনিয়নে বুধবার সকালে ইউপি কার্যালয়ে সদ্য বিদায়ী চেয়ারম্যান সিরাজুল ইসলামের সভাপতিত্বে, প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার টিটন খীসা। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, নবনির্বাচিত বেহেলী ইউপি চেয়ারম্যান অসীম চন্দ্র তালুকদার।
ফেনারবাকের ইউনিয়ন পরিষদের স্থানীয় লক্ষীপুর বাজারের অস্থায়ী কার্যালয়ে দায়িত্ব গ্রহন অনুষ্টিত হয়েছে। বিদায়ী ইউপি চেয়ারম্যান মতিউর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, উপজেলা মৎস্য কর্মকর্তা শেফাউল আলম। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন নবনির্বাচিত চেয়ারমান করুনা সিন্ধু তালুকদার । অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, সাবেক চেয়ারম্যান আজাদ হোসেন বাবলু, লক্ষীপুর মাদ্রাসার সুপার মিজবাউর রহমান,ইউপি সদস্য মোশারফ হোসেন প্রমুখ।
ভীমখালী ইউপির সাবেক চেয়ারমান আব্দুল মান্নান তালুকদারের সভাপতিত্বে অনুষ্টানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা জিল্লুর রহমান। স্বাগত বক্তব্য রাখেন নবনির্বাচিত চেয়ারম্যান দুলাল মিয়া। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, বিদায়ী ইউপি সদস্য হাবিবুর রহমান, নবনির্বাচিত সদস্য বাবুল মিয়া প্রমুখ।

Share





Related News

Comments are Closed