সিলেটে পাসপোর্ট ও বিআরটিএ অফিস থেকে ৬ দালাল গ্রেফতার
বৈশাখী নিউজ ২৪ ডটকম : সিলেট বিভাগীয় পাসপোর্ট ও জেলা বিআরটিএ অফিসে গোয়েন্দা পুলিশের অভিযানে দালালচক্রের ৬ সদস্যকে গ্রেফতার করা হয়েছে। বুধবার পৃথক অভিযানে তাদের গ্রেফতার করে গোয়েন্দা পুলিশ।
মহানগর গোয়েন্দা পুলিশ বিভাগীয় পাসপোর্ট অফিসে অভিযান চালিয়ে পাসপোর্ট দালালচক্রের সক্রিয় সদস্য মোগলাবাজার থানার গোটাটিকর গ্রামের মৃত আব্দুর রাজ্জাকের ছেলে মো, জাহেদ আহমদ ওরফে লাল মিয়াকে গ্রেফতার করে। পুলিশের উপস্থিতি টের পেয়ে অন্য দালালরা পালিয়ে যায়।
মোঃ জাহেদ আহমদকে জিজ্ঞাসাবাদে তার চায়ের দোকান হতে ১টি ল্যাপটপ, অন্য ব্যক্তির ২টি পাসপোর্ট, ব্যাংকে টাকা জমা দেয়ার রশিদ, ১টি কম্পিউটারকৃত পাসপোর্ট সংগ্রহ করার রশিদ এবং ১টি মোবাইল ফোন পাওয়া যায়।
অপরদিকে গোপণ সংবাদে ভিত্তিতে বেলা ১ টায় জেলা বিআরটিএ অফিসে এসি রফিকুল ইসলামের নেতৃত্বে অপর একটি অভিযান পরিচালনা করা হয়। ওই অভিযানে বিআরটিএ অফিসের সক্রিয় দালালচক্র দলের সদস্য মোঃ মুক্তার আহমদ (২৪) খলিলুর রহমান (৩৮), সৈয়দ আবু শাহিন আজাদ (৪২), জাবেদ আহমদ শিমুল (১৮), জামাল উদ্দিনকে (২০) গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত দালালদের নিকট হতে নগদ ২ হাজার ৯০৫ টাকা, ৬টি মোবাইল সেট, ১টি চাবি গুচ্ছ, ১টি জন্ম সনদ, ১ কপি বিআরটিএ ফরম, ১ কপি মানি রিসিটসহ বিভিন্ন গাড়ির কাগজ উদ্ধার করা হয়েছে।
দালালরা বিভিন্ন ব্যক্তির নিকট হতে ড্রাইভিং লাইসেন্স, রেজিস্ট্রেশন, রোডপারমিট, ফিটনেস সার্টিফিকেট ইত্যাদি দ্রæত সময়ে পাইয়ে দেয়ার কথা বলে অতিরিক্ত টাকা আদায় করে সেবাগ্রহণকারী সাধারণ জনগণকে হয়রানী করে আসছে। উক্ত দুটি ঘটনা সংক্রান্তে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
Related News
কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচা নিয়ে টর্চ জ্বালিয়ে দুই গ্রামের সংঘর্ষ, আহত অন্তত ৪০
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচার দেনাপাওনা নিয়ে টর্চলাইট জ্বালিয়ে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যেRead More
বিশ্বনাথে স্ত্রীর মামলায় স্বামী গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে স্ত্রীর দায়ের করা মামলায় কছির আলী (৩৮) নামে এক ব্যক্তিকেRead More



Comments are Closed