Main Menu

ঝিনাইদহে সরকার দলীয় এমপির গরু চুরি

ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহ জেলায় গরু চোরের উপদ্রব এতটাই বৃদ্ধি পেয়েছে যে, এবার ঝিনাইদহ-১ আসনের সরকার দলীয় সংসদ সদস্য ও সাবেক প্রতিমন্ত্রী আব্দুল হাইয়ের গরু চুরি হয়েছে।

এ নিয়ে শৈলকুপা পুলিশের ঘুম হারাম হয়ে গেছে। শৈলকুপা থানার ওসি তরিকুল ইসলাম জানান, উপজেলার মামুদপুর গ্রাম থেকে এমপি সাহেব ও তার পরিবারের ৩টি গরু চুরি হয়েছে।

এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ মাইলমারি গ্রাম থেকে একজনকে আটক করেছে। ওসি আরো জানান, গত মঙ্গলবার গভীর রাতে এই গরু চুরি হয়।

তারা চুরি হওয়া গরু উদ্ধারের জন্য অভিযান চালাচ্ছেন। এ ব্যাপারে ঝিনাইদহ-১ আসনের সংসদ সদস্য ও সাবেক প্রতিমন্ত্রী আব্দুল হাই জানান, তার একটি ও ভাতিজাদের ২টি গরু এক গোয়ালে ছিল।

মঙ্গলবার রাতে তিনটি গরু চুরি হয়ে গেছে। বিষয়টি শৈলকুপা থানা পুলিশকে জানানো হয়েছে বলে তিনি জানান।

এদিকে জেলা ব্যাপী গরু চুরি বৃদ্ধি পেয়েছে। জেলার বিভিন্ন স্থান থেকে একের পর এক গরু চুরির খবর পাওয়া যাচ্ছে। স¤প্রতি কোটচাঁদপুরের সোয়াদি গ্রাম থেকে তিনটি গরু চুরি হয়। সদর উপজেলার বংকিরা ক্যাম্পের পুলিশ তিনটি গরু ও চালকসহ একটি ট্রাক আটক করে।

কিন্তু এখনো গরু চোরদের আটক করতে পারেনি। থানায় কোন মামলাও করেনি। ট্রাকটি বংকিরা পুলিশ ক্যাম্পে পড়ে আছে। সদর উপজেলার গান্না ইউনিয়নের লক্ষিপুর গ্রামের সাজেদুল, শরিফুল ও আশাদুলের ৭টি গরু চুরি হয়েছে। বাজারগোপালপুর ও তার আশাপাশ গ্রাম থেকে গরু চুরির খবর পাওয়া যাচ্ছে।

Share





Related News

Comments are Closed