ট্রাক বোঝাই ১৪৪ বস্তা সরকারী চাল সহ গ্রেফতার ১
হাবিব সরোয়ার আজাদ, সুনামগঞ্জ থেকে: সরকারি খাদ্য অধিদপ্তরের সীল মোহরকৃত ট্রাক বোঝাই ১৪৪ বস্তা চাল সহ সুনামগঞ্জের জামালগঞ্জে এক কালোবাজারীকে জনতা আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছেন।
খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসার ও থানা পুলিশ উপজেলার সাচনা বাজার থেকে চাল বোঝাই ট্রাক জব্দ করে রবিবার রাতে ঐ কালোবাজারীকে গ্রেফতার করে থানায় নিয়ে আসেন।
গ্রেফতারকৃত বাদশা মিয়া জামালগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের মৃত নূর আলীর ছেলে। পুলিশ ও স্থানীয় সুত্রে জানা যায়, খাদ্য অধিদপ্তরের সীল মোহরকৃত ২ লাখ ৩৮ হাজার টাকা মুল্যের ট্রাক (ঢাকা- মেট্রো-ঢ-১৪৬১৮৭) ভর্তি ১৪৪ বস্তা চাল সুনামগঞ্জে নিয়ে যাওয়ার পথে স্থানীয় জনতা সাচনা বাজারের সিএন্ডবি রোডে রবিবার সন্ধায় ট্রাকটি আটক করেন। এ সময় চালের মালিক দাবিদার বাদশা মিয়া ট্রাক ছাড়িয়ে নিতে এলে জনতা তাকেও আটক করে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও থানা পুলিশে খবর দেন। চালের বৈধ কোন চালানপত্র দেখাতে না পারায় পুলিশ ট্রাক সহ চাল জব্দ ও বাদশা মিয়াকে গ্রেফতার করে থানায় নিয়ে যায়। রাতে চাল কালোবাজারির অভিযোগে বাদশা মিয়া সহ আরো ৪-৫ জনকে অজ্ঞাত নামা আসামী করে উপজেলা নির্বাহী অফিসারের অফিস সহকারি সিদ্বার্থ বাদী হয়ে বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা দায়ের করেন।
স্থানীয় এলাকাবাসী ও সচেতন মহলের ধারণা বাদশা মিয়া সহ একটি কালোবাজারী চক্র বিগত কয়েক বছর ধরে সরকারি খাদ্য গুদাম থেকে বিভিন্ন প্রকল্পের জন্য উক্তোলন কৃত টিআর, কাবিখা, কাবিটা, ভিজিএফ, ভিজিডির চাল স্থানীয় প্রকল্প কমিটি ও জনপ্রতিনিধিদের নিকট থেকে ক্রয় করে রমরমা বাণিজ্য করে আসছে। রবিবার আটককৃত চাল ঐ সব প্রকল্পের চাল হতে পারে।
জামালগঞ্জ থানার ওসি মো. আতিকুর রহমান মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করে জানান, চাল কালোবাজারীর সাথে অন্যান্য সহযোগীদেরদেরও তদন্ত সাপেক্ষে খোজে বের করে আইনের আওতায় নিয়ে আসা হবে।
উপজেলা নির্বাহী অফিসার টীটন খীসা বলেন, ট্রাকে থাকা চালের বৈধ কোন চালান পত্র দেখাতে ব্যর্থ হওয়ায় একজন কালোবাজারী হিসাবে বাদশা মিয়ার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে।
Related News
টাঙ্গুয়ার হাওরে বেড়াতে এসে পর্যটকের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের তাহিরপুরের টাঙ্গুয়ার হাওরে বেড়াতে এসে ট্যাকেরঘাট এলাকায় হার্ট অ্যাটাক করে আশিষRead More
৫ বছরেও শেষ হয়নি সুনামগঞ্জে সোমেশ্বরী সেতুর কাজ
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার বাসিন্দাদের স্বপ্নের সেতু এখন দুঃস্বপ্নে পরিণত হয়েছে। উপজেলার চারটিRead More



Comments are Closed