বিয়ানীবাজারে দু’পক্ষের সংঘর্ষ, চেয়ারম্যানসহ আহত ১০
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের বিয়ানীবাজারের দুবাগে জোরপূর্বক দোকান উচ্ছেদকে কেন্দ্র করে দু’পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। রোববার রাতে সংগঠিত সংঘর্ষে স্থানীয় চেয়ারম্যান আব্দুস সালাম, মেম্বার ও পথচারীসহ অন্তত ১০ জন আহত হয়েছেন। গুরুত্বর আহত অবস্থায় দু’জনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
খবর পেয়ে বিয়ানীবাজার থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাটিচার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হলেও এঘটনায় ইউনিয়ন জুড়ে থমথমে পরিস্থিতি বিরাজ করছে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, দুবাগ ইউনিয়নের মেওয়া গ্রামের বাসিন্দা দিনমজুর সফই মিয়ার সাথে বিরোধ চলে আসছে একই এলাকার প্রভাবশালী মির্জা নাজিম ও আউলিয়া নাজিমদের। এরই জের ধরে রোববার সন্ধ্যার পর মির্জা নাজিম তাঁর অপর ভাই আউলিয়া নাজিমকে নিয়ে সিলেটর-বিয়ানীবাজার সড়কের শেওলা সেতু সংলগ্ন সফই মিয়ার চানা পিয়াজীর দোকান উচ্ছেদ করতে গেলে খবর পেয়ে স্থানীয় চেয়ারম্যান আব্দুস সালাম ঘটনাস্থলে গিয়ে বিষয়টি মিমাংসার লক্ষ্যে নিকটবর্তী একটি দোকানে তাদেরকে নিয়ে তাৎক্ষণিক বৈঠকে বসেন। বৈঠকের একপর্যায়ে ক্ষীপ্ত হয়ে মির্জা নাজিম চেয়ারম্যানকে লাঞ্জিত করেন। এসময় চেয়ারম্যান নাজিমের কাছে তাঁর পাওনা টাকা চাইলে উভয়ের মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময় হয় এবং উভয়ে হাতাহাতিতে লিপ্ত হয়। এসময় উপস্থিত লোকজন তাদের নিবৃত করলে নাজিম তার ভাইকে নিয়ে বাড়িতে চলে যায়। এরপর দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে শেওলা সেতুর নিকটবর্তি অটোরিক্স্রা স্ট্যান্ডে এসে চেয়ারম্যানের উপর আক্রমণের চেষ্টা করে নাজিম ও তাঁর সহযোগীরা। এসময় স্থানীয় চালক ও পথচারীরা তাদের প্রতিহত করার চেষ্টা করলে উভয়ের মধ্যে সংঘর্ষ শুরু হয়। এতে চেয়ারম্যান আব্দুস সালাম, দুবাগের বাসিন্দা দিনমজুর সেলিম উদ্দিন, চালক ফখরুল ইসলাম ফখর, মেম্বার মোস্তফা উদ্দিনসহ অন্তত ১০ জন আহত হন। গুরুত্বর আহত অবস্থায় সেলিম উদ্দিন ও চালক ফখরকে ওসমানী হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
খবর পেয়ে বিয়ানীবাজার থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে এঘটনায় বিয়ানীবাজার থানায় কেউ অভিযোগ দায়ের করেনি জানিয়ে বিয়ানীবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা চন্দন কুমার চক্রবর্তি জানান, বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে এবং ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
Related News
বিশ্বনাথে স্ত্রীর মামলায় স্বামী গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে স্ত্রীর দায়ের করা মামলায় কছির আলী (৩৮) নামে এক ব্যক্তিকেRead More
বিশ্বনাথে ডেঙ্গু প্রতিরোধে তিন মাসব্যাপী পরিচ্ছন্নতা কর্মসূচি শুরু
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়েছে। সারাদেশের সঙ্গে সমন্বয়Read More



Comments are Closed