বাদাঘাট উচ্চ বিদ্যালয়ে ৪২ হাজার টাকা চুরি
মিলাদুর রহমান, তাহিরপুর (সুনামগঞ্জ) থেকে: নৈশ প্রহরী থাকার পরও সুনামগঞ্জের তাহিরপুরের বাদাঘাট পাবলিক উচ্চ বিদ্যালয়ে ষ্টিলের দু’টি আলমিরা ভেঙ্গে একদল চোর ৪২ হাজার টাকা চুরি করে নিয়ে গেছে।
বিদ্যালয়ের শিক্ষক/শিক্ষার্থীদের সুত্রে জানা যায়, উপজেলার বাদাঘাট পাবলিক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের অফিস কক্ষের তালা ভেঙ্গে শুক্রবার রাতের কোন এক সময় চোরেরা অফিস কক্ষে প্রবেশ করে দুটি ষ্টিলের আলমিরা ভেঙ্গে বিদ্যালয়ের ফান্ডের টাকা চুরি করে নিয়ে যায়।
রাতে পাশের কক্ষে শুয়ে ছিলেন বিদ্যালয়ের নৈশ প্রহরী ইউনুছ আলী। তিনি শনিবার সকালে বাড়ি চলে গেলে বিদ্যালয়ে এসে অফিসের দপ্তরী ও পিয়ন প্রধান শিক্ষকের অফিস কক্ষের দরজা খোলা দেখে বিষয়টি শিক্ষকদের অবহিত করেন।
প্রধান শিক্ষক শফিকুল ইসলাম দানু চুরির বিষয়টি নিশ্চিত করে জানান, বিদ্যালয় ফান্ডের ৪২ হাজার টাকা চুরি হয়েছে। এ ব্যাপারে শনিবার বিকেলে তাহিরপুর থানায় একটি সাধারন ডায়রী করা হয়েছে।
Related News
জগন্নাথপুরে পারিবারিক কলহের জেরে গৃহবধূর মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জে জগন্নাথপুরে প্রবাসে থাকা স্বামীর সঙ্গে কলহের জেরে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন।Read More
কমলগঞ্জে যুবকের মরদেহ উদ্ধার
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে পারিবারিক কলহের জেরে শফিকুর রহমান (৩৪) নামে এক যুবক আত্মহত্যাRead More



Comments are Closed