Main Menu

শাবি ছাত্রলীগের ৩৬ নেতাকর্মীকে কারণ দর্শানোর নোটিশ


বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের ৩৬ নেতা-কর্মীকে বৃহস্পতিবার কারণ দর্শানোর নোটিশ দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এদের মধ্যে চারজনকে এক সেমিস্টার, ৩২ জনকে ৫০০ টাকা জরিমানাসহ হল থেকে কেন বহিষ্কার করা হবে না তা জানতে চেয়ে এ কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়।
জানা গেছে, গত ২৬, ২৭ ও ৩১ আগস্ট শাবি ছাত্রলীগের বিবদমান গ্রæপের মধ্যে সংঘর্ষের ছবি ও ভিডিও ফুটেজ দেখে ঘটনায় জড়িতদের সনাক্ত করে এই কারন দর্শানোর নোটিশ প্রদান করা হয়। প্রক্টরিয়াল বডির সুপারিশের পরিপ্রেক্ষিতে এ নোটিশ দেয় কর্তৃপক্ষ।
নোটিশ পাওয়া ছাত্রলীগ নেতা-কর্মীরা হলেন- আাজমাইন, রাকিব, তাজবির, লক্ষণ, মনোয়ার হোসেন, ফাইয়াজ, নিয়াজ, তৌকির তন্ময়, রাখশ মণ্ডল, রনি তালুকদার, সজীব, সাখাওয়াত, শাহ আলম, মাহবুব, শাওন, কামরুল ইসলাম, জাকারিয়া, রাব্বী, শিহাব, রুহুল আমিন, কামরুল ইসলাম, নূরে আলম, তৌকির আহমদ তালুকদার, ঝুটন, আবদুল হাদি, আমজাদ, জনি, মোশাররফ, জাকির, আরাফাত ইয়াসিন, বাসিত মিয়া, মুনকির, ইয়ামিন, স্বাধীন, মোমিন ও আজমাইন।
শাবির রেজিস্ট্রার মুহাম্মদ ইশফাকুল হোসেন কারন দর্শানোর বিষয়ের সত্যতা নিশ্চিত করেছেন।
বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি সঞ্জীবন চক্রবর্তী বলেন, নোটিশ পাওয়া সবাই ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মী। ভুল বোঝাবুঝি থেকে একটি ঘটনায় জড়িয়ে পড়েন এই নেতা-কর্মীরা। ভবিষ্যতে আর এমন ঘটনায় জড়াবেন না বিশ্ববিদ্যালয় প্রশাসনকে এই মর্মে প্রতিশ্রুতি দিয়ে বিষয়টি সমাধানের চেষ্টা চলছে বলে জানান তিনি।
এদিকে ২ সেপ্টেম্বর শুক্রবার থেকে সাপ্তাহিক ছুটিসহ ১৬ দিনের ঈদের ছুটি থাকায় ও সার্বিক পরিস্থিতি বিবেচনা করে বৃহস্পতিবার সন্ধ্যা ছয়টার মধ্যে ছাত্রদের হল ছাড়তে নোটিশ দেওয়ায় তাঁরা হল ছেড়ে চলে গেছেন। তবে ছাত্রীদের শুক্রবার সকাল ১০টার মধ্যে হল ছাড়তে বলেছে হল প্রশাসন।

Share





Related News

Comments are Closed