Main Menu

কোম্পানীগঞ্জে অবৈধভাবে সীমান্ত অতিক্রমের চেষ্টা, আটক ২

বৈশাখী নিউজ ২৪ ডটকম : সিলেটের কোম্পানীগঞ্জ সীমান্ত দিয়ে অবৈধ উপায়ে সীমানা পাড়ি দিয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টার অভিযোগে দুই যুবককে আটক করেছে বিজিবি।
কোম্পানীগঞ্জের সীমান্ত মেইন পিলার ১২৫৫ থেকে ২০ গজ বাংলাদেশের অভ্যন্তরে তাদের আটক করা হয়। ৫ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধীনস্থ কালাইরাগ বিওপির টহল দল বৃহস্পতিবার বিকেল ৩টার দিকে তাদের আটক করে।
আটককৃতরা হলো কোম্পানীগঞ্জ উপজেলার চরারবাজার মাঝেরগাঁওয়ের মৃত বিদ্যা কুমার দাসের ছেলে বিধান চন্দ্র দাস (২৪) এবং দয়ারবাজারের কালিবাড়ির আবদুল জলিলের ছেলে নুর মিয়া (২২)।
বৃহস্পতিবার সন্ধ্যায় ৫ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অতিরিক্ত পরিচালক এ এস এম লুৎফুল করিম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, বৃহস্পতিবার বিকেল ৩টার দিকে ওই দুই যুবক অবৈধভাবে ভারতে প্রবেশ করলে বিএসএফের ধাওয়া খেয়ে ফের বাংলাদেশে প্রবেশ করে। এসময় তাদের আটক করে বিজিবি।

Share





Related News

Comments are Closed