জকিগঞ্জে প্রবাসীর বাড়িতে ডাকাতি, আহত ৩
জকিগঞ্জ প্রতিনিধি: সিলেটের জকিগঞ্জ পৌর এলাকার বিলেরবন্দ গ্রামের দুবাই প্রবাসী আব্দুস সাত্তারের বাড়ীতে বুধবার দিবাগত রাতে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকতদের হামলায় পরিবারের তিন সদস্য আহত হয়েছেন।
গৃহকর্তা জানান, বাড়ীর গ্রীলের তালা কেটে দরজার সিটকিনি ভেঙ্গে ৭-৮ জনের একদল ডাকাত সদস্য ঘরের ভিতরে প্রবেশ করে অস্ত্রের মূখে পরিবারের সদস্যদের জিম্মি করে বাথরুমে নিয়ে হাত পা বেঁধে ফেলে।
ডাকাতদের হামলায় প্রবাসী আব্দুস সাত্তারের স্ত্রী ফারহানা বেগম, ছেলে স্কুল ছাত্র তানিম আহমদ ও আত্মীয় শফিকুল ইসলাম আহত হয়েছেন।
আব্দুস সাত্তারের স্ত্রী ফারহানা বেগম বলেন, রাত আড়াইটার দিকে বাড়ীতে হানা দিয়ে ঘরের পাঁচটি কক্ষ তছনছ করে স্বর্ণালংকার ও টাকা এবং তার স্কুল পড়ুয়া মেয়ে তারিন বেগম ও হেলিন বেগমের কান থেকেও স্বর্ণের অলংকার খুলে নেয় ডাকাতদল। তিনি আরও জানান, ভোর চারটায় নগদ ৭০ হাজার টাকা, ৭ ভরি স্বর্ণালংকার ও চারটি মোবাইল সেট নিয়ে বাড়ী থেকে বের হয়ে যায় ডাকাতরা।
খবর পেয়ে জকিগঞ্জ থানার ওসি শফিকুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেন। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
গত দু’মাস আগে রতনগঞ্জ বাজার সংলগ্ন প্রবাসী সাহেদ চৌধুরীর বাড়ীতে একই কায়দায় ডাকাতি হয়েছিলো।
Related News
কোম্পানীগঞ্জে ৮৬ লাখ টাকার ভারতীয় ওষুধ-পণ্য জব্দ, আটক ২
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় পুলিশের পৃথক অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় পণ্য ও বিভিন্নRead More
কানাইঘাটে চোরাইপণ্যবাহী পিকআপের ধাক্কায় কিশোরের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কানাইঘাট উপজেলার লক্ষ্মীপ্রসাদ পশ্চিম ইউনিয়নের সীমান্তবর্তী সুনারতনপুঞ্জি গ্রামে পিকআপের চাকায় পিষ্টRead More



Comments are Closed