মৌলভীবাজারে মেয়র কাপ ফুটবল টুর্নামেন্ট শুরু ৩ সেপ্টেম্বর
মৌলভীবাজার প্রতিনিধি: প্রথম মেয়র কাপ ফুটবল টুর্নামেন্ট উপলক্ষে মৌলভীবাজারে বর্ণাঢ্য র্যালি করেছেন পৌরবাসী।
বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) দুপুর ১২টায় মৌলভীবাজার পৌরসভা প্রাঙ্গণ থেকে র্যালি শুরু হয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
পৌর মেয়র মো: ফজলুর রহমানের নেতৃত্বে র্যালিতে উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মিছবাহউর রহমান, সাংবাদিক অ্যাডভোকেট রাধা পদ দেব সজল,জেলা ছাত্রলীগ এর সাবেক যুগ্ন সাধারণ সম্পাদক জুবায়ের আহমদ অপু,পৌর কাউন্সিলর স্বাগত কিশোর দাশ, আসাদ হোসেন মক্কু, মনবীর রায় মঞ্জু, ফয়ছল আহমেদ, জালাল আহমেদ ও আনিছুজ্জামান বায়েছ ও জেলা ছাত্রলীগ এর সাংগঠনিক সম্পাদক জাকের আহমদ অপু প্রমুখ।
এছাড়াও পৌরসভার ক্রীড়ামোদী জনসাধারণ, বিভিন্ন ক্রীড়া সংগঠন র্যালিতে অংশ নেয়। পরে বেলা ১টায় পৌর হল রুমে সাংবাদিক সম্মেলন অনুস্টিত হয়।
উল্লেখ্য, আগামী ৩ সেপ্টেম্বর থেকে মৌলভীবাজারে শুরু হচ্ছে প্রথম মেয়র কাপ ফুটবল টুর্নামেন্ট।
Related News
আর্জেন্টিনাকে হারিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন
স্পোর্টস ডেস্ক : ফুটবলের আকাশে আবার রক্তিম সূর্যোদয়। আর্জেন্টিনাকে ১-০ গোলে হারিয়ে দ্বিতীয়বারের মতো বিশ্বকাপRead More
গোল বন্যার ম্যাচে ফ্রান্সকে হারিয়ে বিশ্বকাপে তৃতীয় ইংল্যান্ড
স্পোর্টস ডেস্ক: আর্জেন্টিনার বিপক্ষে সেমিফাইনালে অতিরিক্ত রক্ষণাত্মক ফুটবল খেলার দরুন তীব্র সমালোচনার মুখে পড়েছিল ইংল্যান্ড।Read More



Comments are Closed