শিশুকে পানিতে ফেলে হত্যা, পিতা-পুত্র গ্রেফতার
হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জের মাধবপুর উপজেলার রাজাপুর গ্রামে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে সংর্ঘষ চলাকালে পানিতে ফেলে শিশু রবিনকে হত্যার দায়ে পিতা-পুত্রকে গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার ভোর রাতে থানার উপ-পরিদর্শক (এসআই) মমিনুল ইসলাম উপজেলার চৌমুহনী ইউনিয়নের গাজিপুর গ্রাম থেকে তাদের গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হলো রবিন হত্যা মামলার প্রধান আসামী উপজেলার বহরা ইউনিয়নের রাজাপুর গ্রামের বেনু মিয়া (৫৬) ও তার ছেলে মামলার ৪ নম্বর আসামী আব্দুল মতিন (২৫)। গ্রেফতারকৃতদের বৃহস্পতিবার দুপুরে হবিগঞ্জ বিচারিক আদালতে পাঠানো হলে বিচারক তাদের জামিন না মঞ্জুর করে কারাগারে প্রেরনের নির্দেশ প্রদান করেন।
পুলিশ জানায়, জমিজামা সংক্রন্ত বিরোধের জের ধরে রাজাপুর গ্রামের দুধ মিয়ার সঙ্গে একই গ্রামের বেনু মিয়ার বিরোধ চলছিল। এর জের ধরে দু পক্ষের সংঘর্ষ চলাকালে প্রতিপক্ষের লোকজন রবিনকে পানিতে ফেলে হত্যা করে।
এ ঘটনায় দুধ মিয়া বাদী হয়ে বেনু মিয়াকে প্রধান আসামী করে ৪ জুন হবিগঞ্জ বিচারিক আদালতে একটি হত্যা মামলা দায়ের করলে আদালতের নির্দেশে থানা পুলিশ মামলা রেকর্ড করে। এরপর থেকেই বেনু মিয়া ও তার পুত্র আব্দুল মতিন আত্মগোপনে ছিল।
Related News
হবিগঞ্জে আইফোন ছিনিয়ে নিতে বন্ধুকে হত্যার অভিযোগ
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের লাখাই উপজেলায় আইফোন মোবাইল ছিনিয়ে নেওয়ার লোভে বন্ধুকে গলা কেটে হত্যারRead More
হবিগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় যুবকের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জ শহরে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আহত যুবক চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।Read More



Comments are Closed