ভাষা সৈনিক আব্দুল হামিদের মৃত্যুবার্ষিকী পালিত
দক্ষিন সুরমা প্রতিনিধি: গণতন্ত্রী পার্টির কেন্দ্রীয় সভাপতি ব্যারিস্টার মোহাম্মদ আরশ আলী বলেছেন, বিরল রাজনৈতিক প্রজ্ঞার অধিকারী জননেতা আব্দুল হামিদ ছিলেন সকল মহলের কাছে সমাদৃত। চলমান ঘৃণ্য সন্ত্রাসী অপতৎপরতা ও জঙ্গীবাদ প্রতিরোধে তাঁর মত সৎ, দেশপ্রেমিক ও সাহসী নেতার সুযোগ্য নেতৃত্বের প্রয়োজন ছিল।
১ সেপ্টেম্বর বৃহস্পতিবার বিকেলে সিলেট নগরীর তালতলাস্থ জেলা কার্যালয়ে ভাষা সৈনিক, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, আজীবন অসা¤প্রদায়িক ও প্রগতিশীল রাজনীতিবিদ, গণতন্ত্রী পার্টির কেন্দ্রীয় প্রেসিডিয়ামের সাবেক সিনিয়র সদস্য ও জেলা কমিটির সাবেক সভাপতি, সিলেটের কৃতীসন্তান জননেতা আব্দুল হামিদের ১৬তম মৃত্যুদিবস উপলক্ষে জেলা গণতন্ত্রী পার্টি আয়োজিত স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য ও জেলা শাখার সিনিয়র সহ-সভাপতি প্রকৌশলি আইয়ুব আলীর সভাপতিত্বে এবং কেন্দ্রীয় কমিটির সদস্য ও জেলা শাখার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোঃ জুনেদুর রহমান চৌধুরী’র পরিচালনায় স্মরণসভায় স্মৃতিচারণ করেন বিপুল বিহারী দে, আলহাজ্ব মোঃ আব্দুল হান্নান, মোঃ আসাদ খান, আব্দুল কুদ্দুছ সরদার, মাছুম আহমদ, সৈয়দ ছয়েফ আহমদ, চঞ্চল মাহমুদ ফুলর, গোলজার আহমদ, শংকর ঘোষ, আজিজুর রহমান খোকন, খলিলুর রহমান, দুলাল মিয়া, বাবুল আহমদ চৌধুরী, কালা মিয়া, আব্দুল জলিল, আশরাফ আলী, বাবু মিয়া প্রমুখ।
বক্তারা বলেন, জননেতা আব্দুল হামিদের মতো রাজনীতিবিদরা ক্ষণজন্ম। কিন্তু তাদের জনকল্যাণমূখী কর্মকান্ড অক্ষয় ও অমলিন।
বক্তারা ’৭২-এর সংবিধান পরিপূর্ণভাবে পুনঃস্থাপনের মাধ্যমে জননেতা আব্দুল হামিদের মতো অসা¤প্রদায়িক ও প্রগতিশীল রাজনীতিবিদদের প্রতি প্রকৃত শ্রদ্ধা নিবেদনের জন্য বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার ১৪ দলীয় জোট সরকারের প্রতি উদাত্ত আহবান জানান।
এর আগে সকাল ১১টায় স্থানীয় কদমতলি জামে মসজিদ প্রাঙ্গনে বিভিন্ন রাজনৈতিক দল ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ জমায়েত হন। পরে তারা মসজিদ সংলগ্ন পারিবারিক কবরস্থানে মরহুমের কবর জিয়ারত এবং কবরে পুস্পমাল্য অর্পন করেন। নেতৃবৃন্দ মরহুমের কবরের পাশে কিছু সময় দাঁড়িয়ে ফাতেহা পাঠ করে তাঁর বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন। মোনাজাত পরিচালনা করেন কদমতলি জামে মসজিদের খতিব। পরে উপস্থিত রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ মরহুমের পরিবারের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন এবং তাদের খোঁজ-খবর নেন। এ সময় মরহুম জননেতার ছেলে এম এ হান্নান ও এম এ মান্নান আগত নেতৃবৃন্দকে স্বাগত জানান।
Related News
সিলেট বৌদ্ধ সমিতির অ্যাডহক কমিটি গঠন
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট বৌদ্ধ সমিতির এক সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে সিলেট বৌদ্ধ বিহার পরিচালনার জন্যRead More
সিলেটে ডিএনবি-র সাপ্তাহিক লঙ্গরখানা কর্মসূচির উদ্বোধন
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের মুখে অন্ন তুলে দিতে ব্যতিক্রমী এক উদ্যোগRead More



Comments are Closed