কালীগঞ্জে স্বর্ণালঙ্কারসহ ৮ লাখ টাকার মাল চুরি
ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহের কালীগঞ্জ শহরের কলেজপাড়ায় প্রল্লাদ মন্ডলের বাসা বাড়ি থেকে নগত ৩ লাখ টাকা, ১০ ভরি স্বর্ণালঙ্কার, মোবাইল ফোন, ব্যবসা প্রতিষ্ঠানের চাবিসহ প্রায় ৮ লাখ টাকার মালামাল চুরি করে নিয়ে গেছে দুর্বৃত্তরা।
বৃহস্পতিবার ভোররাতে কালীগঞ্জ উপজেলার পৌরসভাধীন কলেজ পাড়া এলাকার প্রল্লাদ মন্ডলের বাড়িতে এ দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটে।
প্রল্লাদ মন্ডল জানান, বৃহস্পতিবার ভোরের দিকে দুর্বৃত্তরা বাড়ির পিছনের দরজা ভেঙে ঘরে প্রবেশ করে। এ সময় তারা আলমারিতে রাখা ব্যবসার নগদ ৩ লাখ টাকা, স্ত্রী ও মায়ের ব্যবহৃত ১০ ভরি সোনার গহনা, মোবাইল ফোন ও ব্যবসা প্রতিষ্ঠানের চাবি নিয়ে যায়। এ ঘটনায় তিনি সর্বশান্ত হয়ে গেছেন বলে জানান।
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম জানান, এ ব্যাপারে থানায় কোন অভিযোগ দেওয়া হয়নি। অভিযোগ দিলে ব্যবস্থা নেওয়া হবে।
Related News
অনলাইনে পণ্য বিক্রির নামে প্রতারণা, ঝিনাইদহে গ্রেপ্তার ৩
বৈশাখী নিউজ ডেস্ক: ঝিনাইদহের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলের অভিযানে ইলিশ মাছ, জুতা, বাচ্চাদের খেলনা, ফার্নিচারসহRead More
যশোরে দুই শিশুপুত্রকে হত্যার পর বাবার আত্মহত্যা
বৈশাখী নিউজ ডেস্ক: যশোরের শার্শায় দুই শিশুসন্তানকে গলায় ফাঁস দিয়ে হত্যার পর তাদের বাবা নিজেওRead More



Comments are Closed