সিলেটে পত্রিকা এজেন্টের বাসায় আগুন, ৪ লাখ টাকার ক্ষতি
বিশেষ প্রতিনিধি : সিলেটে পত্রিকা এজেন্টের বাসায় আগুন দিয়েছে দূর্বৃত্তরা। আগুনে বাসায় থাকা দুটি মোটর সাইকেলস অন্যান্য মালামাল পুড়ে ছাই হয়ে যায়। এতে প্রায় চার লাখ টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে।
বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) ভোররাত ৪টার দিকে নগরীর রাজবাড়ী মিতালী ১৫১/১ নং বাসায় এ ঘটনা ঘটে।
দূর্বৃত্তরা বাসার নিচে থাকা গ্যারেজে আগুন লাগিয়ে সটকে পড়ে। বাসার মালিক পত্রিকা এজেন্ট আলমগীর এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী আলমগীর ও তার ভাই হাফিজ উল্লাহ আগুন জ্বলতে দেখে চিৎকার দিলে মসজিদের মুসল্লিসহ লোকজন জড়ো হয়ে আগুন নেভাতে এগিয়ে আসেন। খবর পেয়ে ফায়ার ব্রিগেড কর্মীরা ঘটনাস্থলে পৌছার আগেই এলাকাবাসী আগুন নিয়ন্ত্রনে আনতে সক্ষম হন। আগুনে একটি পালসার ও একটি সিডিআই হোন্ডা মোটর সাইকেলসহ অন্যান্য মালামাল পুড়ে ছাই হয়ে যায়। এতে প্রায় চার লাখ টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে বলে বাসার মালিক হাফিজ উল্লাহ ও আলমগীর জানিয়েছেন। এর আগেও একবার দূর্বৃত্তরা তাদের বাসায় আগুন দিয়েছিল বলে জানিয়েছেন আলমগীরের বড়ভাই ইসমাইল হোসেন। খবর পেয়ে কোতায়োলি মডেল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
Related News
বর্ণাঢ্য আয়োজনে এমসি কলেজ রিপোর্টার্স ইউনিটির এক দশকে পদার্পণ অনুষ্ঠান সম্পন্ন
বৈশাখী নিউজ ডেস্ক: সত্যনিষ্ঠ ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতা সমাজ পরিবর্তনের সবচেয়ে বড় হাতিয়ার। ক্যাম্পাস সাংবাদিকতা শিক্ষার্থীদেরRead More
সিলেট বৌদ্ধ সমিতির অ্যাডহক কমিটি গঠন
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট বৌদ্ধ সমিতির এক সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে সিলেট বৌদ্ধ বিহার পরিচালনার জন্যRead More



Comments are Closed