Main Menu

শাবি শিক্ষার্থীদের হল ত্যাগের নির্দেশ

শাবি প্রতিনিধি: ছাত্রলীগের বিবদমান গ্রুপের সংঘর্ষের পর শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলো বন্ধের নির্দেশ দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। আজ বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার মধ্যে আবাসিক ছাত্র হলগুলো এবং আগামীকাল শুক্রবার দুপুর ১২টার মধ্যে ছাত্রী হলগুলো ত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে।
ছাত্রলীগের উদ্ভূত পরিস্থিতি মোকাবেলার জন্য আজ বৃহস্পতিবার জরুরি ভিত্তিতে এ নির্দেশ দেওয়া হয় বলে বিভিন্ন সূত্রে জানা যায়। সেই সাথে হল ত্যাগের নোটিশও টাঙ্গানো হয়েছে।
শাবির রেজিস্ট্রার মোঃ ইশফাকুল হোসেন সংবাদ মাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
উল্লেখ্য, ফুটবল টুর্নামেন্টের কমিটিকে কেন্দ্র করে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবি) ছাত্রলীগের মধ্যে সংষর্ষে গত ২ দিনে কমপক্ষে ৫ জন আহত হয়েছে। এ নিয়ে ক্যাম্পাসে উত্তেজনা বিরাজ করছে।

Share





Related News

Comments are Closed