সিসিক কর্মচারী সংসদের ভোট গ্রহন চলছে
বৈশাখী নিউজ ২৪ ডটকম: ব্যাপক উৎসাহ উদ্বীপনার মধ্যে দিয়ে আজ বৃহস্পতিবার সকাল ৯টা থেকে শুরু হয়েছে সিলেট সিটি কর্পোরেশন কর্মচারী সংসদ নির্বাচন (২০১৬-১৮)। সকালে ভোট দিতে সিটি কর্পোরেশনের অস্থায়ী কার্যালয়ে জড়ো হতে থাকেন ভোটার গন। শান্তি পূর্ন ভাবে ভোট গ্রহন শুর হয়েছে। ভোট গ্রহন চলবে বিকেল ৪টা পর্যন্ত।
দু’টি প্যানেলে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। প্যানেল দু’টি হচ্ছে তানহা-বাবুল পরিষদ ও বাছিত রাজু পরিষদ। এছাড়া ২জন স্বতন্ত্র প্রার্থী রয়েছেন।
সভাপতি পদে একজন ও অপরজন সহ সভাপতি পদে। ১১টি পদে ২৪ জন প্রার্থী প্রতিদ্বন্দিতা করছেন।
নির্বাচন কমিশনারের দায়িত্বে রয়েছেন হারান কান্তি সেন। সহ নির্বাচন কমিশনার মো: তারা মিয়া। প্রিজাইডিং অফিসার হিসেবে রয়েছেন ভূপাল রঞ্জন চন্দ।
Related News
বর্ণাঢ্য আয়োজনে এমসি কলেজ রিপোর্টার্স ইউনিটির এক দশকে পদার্পণ অনুষ্ঠান সম্পন্ন
বৈশাখী নিউজ ডেস্ক: সত্যনিষ্ঠ ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতা সমাজ পরিবর্তনের সবচেয়ে বড় হাতিয়ার। ক্যাম্পাস সাংবাদিকতা শিক্ষার্থীদেরRead More
সিলেট বৌদ্ধ সমিতির অ্যাডহক কমিটি গঠন
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট বৌদ্ধ সমিতির এক সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে সিলেট বৌদ্ধ বিহার পরিচালনার জন্যRead More



Comments are Closed