সিলেটে জামায়াতের নিরুত্তাপ হরতাল পালন
বৈশাখী নিউজ ২৪ ডটকম: জামায়াত নেতা মীর কাসেম আলীর ফাঁসির রায় বহালের প্রতিবাদে বুধবার দলটির ডাকা দেশব্যাপী সকাল-সন্ধ্যা হরতাল সিলেটে ঢিলেঢালাভাবে পালিত হয়েছে।
হরতালে সিলেট মহানগরীর কোথাও অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। সকাল থেকেই নগরীর রাস্তায় প্রায় সব ধরনের যান চলাচল শুরু হয়। নগরীর বন্দরবাজার, জিন্দাবাজার, চৌহাট্টা, আম্বরখানা, কদমতলী, টিলাগড়, সুবিদবাজার, শেখঘাটসহ সব এলাকায় যান চলাচল স্বাভাবিক দিনের মতোই দেখা গেছে। খুলেছে দোকানপাটও। তবে নগরীর বড় কয়েকটি বিপনী বিতান ছিল বন্ধ।
হরতালে জননিরাপত্তা ও যেকোনো ধরণের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে নগরীর মোড়ে মোড়ে ও গরুত্বপূর্ণস্থানে আইনশৃংখলারক্ষাকারী সদস্যরা ছিল সতর্ক অবস্থানে।
এদিকে সিলেট মহানগর জামাত এক প্রেস বিঞ্জপ্তিতে জানিয়েছে বুধবার হরতাল চলাকালে সকাল থেকেই নগরীর বিভিন্ন গুরুত্বপুর্ন পয়েন্টে পিকেটিং শেষে মিছিল সমাবেশে করেছে তারা। নগরীর শাহী ঈদগাহ, সুবিদবাজার, দক্ষিণ সুরমা ও শাহপরান গেইট এলাকা সহ পৃথক স্থানে অনুষ্ঠিত পিকেটিং ও মিছিল পরবর্তী সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন- সিলেট মহানগর জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারী মো: শাহজাহান আলী, জামায়াত নেতা আনোয়ার হোসেন, হাফিজ মশাহিদ আহমদ, চৌধুরী আব্দুল বাছিত নাহির, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির সিলেট মহানগর সেক্রেটারী আব্দুল্লাহ আল মাহমুদ প্রমুখ।
Related News
বর্ণাঢ্য আয়োজনে এমসি কলেজ রিপোর্টার্স ইউনিটির এক দশকে পদার্পণ অনুষ্ঠান সম্পন্ন
বৈশাখী নিউজ ডেস্ক: সত্যনিষ্ঠ ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতা সমাজ পরিবর্তনের সবচেয়ে বড় হাতিয়ার। ক্যাম্পাস সাংবাদিকতা শিক্ষার্থীদেরRead More
সিলেট বৌদ্ধ সমিতির অ্যাডহক কমিটি গঠন
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট বৌদ্ধ সমিতির এক সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে সিলেট বৌদ্ধ বিহার পরিচালনার জন্যRead More



Comments are Closed