শাবি ছাত্রলীগের দু’গ্রুপের সংঘর্ষ, আহত ১
শাবি প্রতিনিধি: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শাহপরান হলে বুধবার বিকেলে হামলার ঘটনা ঘটেছে।
হামলায় গুরুতর আহত মনোয়ার হোসেন শাবি সমাজকর্ম বিভাগের ১ম বর্ষ ২য় সেমিস্টারের শিক্ষার্থী।
জানা যায়, গত রবিবার ফুটবল খেলার কমিটি গঠনকে কেন্দ্র করে ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় কমিটির সদস্য উত্তম দাশের সমর্থক ও বর্তমান সাধারণ সম্পাদক ইমরান খানের সমর্থকদের মধ্যে সংঘর্ষ ঘটে, এতে ৪ ছাত্রলীগ কর্মী আহত হয়।
বুধবার এই কমিটি গঠনের জের ধরেই শাহপরাণ হলে ইমরান খানের সমর্থক মনোয়ার হোসেনের উপর হামলা চালায় ছাত্রলীগের শাবি শাখার সভাপতি সঞ্জীবন পার্থ গ্রুপের সমর্থকরা। পরে আহত অবস্থায় তাকে বিশ্ববিদ্যালয় মেডিকেল হলে নিয়ে এলে সেখানে আবারো হামলা চালায় প্রতিপক্ষ গ্রুপের সমর্থকরা। পরে তাকে গুরুতর আহত অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর রাশেদ তালুকদার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বর্তমানে ক্যাম্পাসের পরিস্থিতি শান্ত রয়েছে এবং অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
Related News
কোম্পানীগঞ্জে ৮৬ লাখ টাকার ভারতীয় ওষুধ-পণ্য জব্দ, আটক ২
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় পুলিশের পৃথক অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় পণ্য ও বিভিন্নRead More
কানাইঘাটে চোরাইপণ্যবাহী পিকআপের ধাক্কায় কিশোরের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কানাইঘাট উপজেলার লক্ষ্মীপ্রসাদ পশ্চিম ইউনিয়নের সীমান্তবর্তী সুনারতনপুঞ্জি গ্রামে পিকআপের চাকায় পিষ্টRead More



Comments are Closed