উদ্ভোধনের অপেক্ষায় জাফলং ভ্যালি বোর্ডিং স্কুল
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের জৈন্তাপুরের শ্রীপুরে নির্মিত ক্যাডেট কলেজের আদলে নির্মিত বাংলাদেশের প্রথম আন্তর্জাতিক মানের স্কুল জাফলং ভ্যালি বোর্ডিং স্কুলের ৩য় বোর্ড মিটিং অনুষ্টিত হয়েছে।
বুধবার স্কুলের ভাইস প্রিন্সিপালের রুমে এ বোর্ড মিটিং অনুষ্ঠিত হয়। ২০১৫ সালে কাজ শুরু হওয়া জাফলং ভ্যালি বোর্ডিং স্কুলের নির্মান কাজ এখন শেষ পর্যায়ে। ৬ষ্ট শ্রেণী থেকে একাদশ শ্রেণী এবং ব্রিটিশ এবং ন্যশনাল ক্যারিকুলাম দ্বারা পরিচালিত এ স্কুলে এক সাথে হোষ্টেল সুবিধা নিয়ে অধ্যায়ন করতে পারবে প্রায় এক হাজার শিক্ষার্থি এবং সব কিছু ঠিক ঠাক থাকলে আগামী জানুয়ারী মাস থেকে স্কুলটি তার কার্যক্রম শুরু করবে বলে আশা করা যাচ্ছে।
বোর্ড মিটিংয়ে উপস্থিত ছিলেন জাফলং ভ্যালি বোর্ডিং স্কুলের পরিচালক বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান হাফিজ আহমদ মজুমদার, স্কয়ার ফার্মাসিটিউক্যালস লিমিটেড এর চেয়ারম্যান শিল্পপতি তপন চৌধুরী, হামিম গ্র“পের চেয়ারম্যান এফবিসিসিআই এর সাবেক সভাপতি এ কে আজাদ, তত্ত¡াবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা আানিসুর রহমান সিনহা, আনন্দ নিকেতন স্কুল এন্ড কলেজের চেয়ারম্যান সাফওয়ান আহমেদ চৌধুরী, হাফিজ মজুমদার শিক্ষা ট্রাষ্ট এর সচিব লোকমান উদ্দিন চৌধুরী, শাহারিয়া আহমদ, স্কুলারহোস স্কুলের শিক্ষক কবির চৌধুরী সহ স্কুলের শিক্ষকরা।
Related News
জাতিসংঘ মিলেনিয়াম ফেলোশিপে শাবিপ্রবির ২৫ শিক্ষার্থী
বৈশাখী নিউজ ডেস্ক: জাতিসংঘ মিলেনিয়াম ফেলোশিপ-২০২৬-এর জন্য শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ২৫ শিক্ষার্থীRead More
সিলেট শিক্ষা বোর্ডে এসএসসির পূণঃনিরীক্ষণে আড়াই হাজার শিক্ষার্থীর ফল পরিবর্তন
বৈশাখী নিউজ ডেস্ক: মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরিক্ষার উত্তরপত্র পূণ:মূল্যায়নে ফেল থেকে পাস করেছেন ১৮৬Read More



Comments are Closed