সিলেটে ডিবি পরিচয়ে মুহুরিকে তুলে নিয়ে গেছে সাদা পোষাকীরা
বিশেষ প্রতিনিধি: সিলেটে ডিবি পুলিশ পরিচয়ে কাজী অফিসের এক মুহুরিকে তুলে নিয়ে গেছে সাদা পোষাকীরা। বুধবার (৩১ আগস্ট) ভোররাত ৩টায় নগরীর তালতলাস্থ এ/৮ নং বাসার ৪র্থ তলার একটি কক্ষ থেকে তাকে তুলে নেয়া হয়। অপহৃত মৌলানা এনামূল হাসান (২৩) সিলেটের জকিগঞ্জ উপজেলার রতনগঞ্জ এলাকাধীন দরগাবাহারপুর গ্রামের মরহুম মোতাহির আলীর পুত্র। এ ঘটনায় বুধবার সিলেট কোতোয়ালী মডেল থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। এনামুলের ছোটভাই ভাই মৌলানা নুরুল হাসান এ অভিযোগ করেন।
অভিযোগে প্রকাশ, মৌলানা এনামূল হাসান নগরীর তালতলাস্থ এ/৮ নং বাসার ৪র্থ তলার একটি কক্ষে ভাড়া থেকে সুরমা মার্কেটস্থ কাজী অফিসে কেরানীর (মুহরিরের) কাজ করতেন। বুধবার ভোররাত ৩টায় সাদা পোষাকী একদল সশস্ত্রলোক বাসার মালিকের কাছে নিজেদের ডিবি পুলিশ পরিচয় দেয় এবং মৌলানা এনামূল হাসানের কক্ষে অভিযান চালায়। তারা নিজেদের ডিবি পরিচয়ে অস্ত্রের মূখে এনামূল হাসানকে একটি গাড়িতে তুলে অজ্ঞাত স্থানে নিয়ে যায়। এরপর থেকে এনামুলের ব্যবহৃত মোবাইল ফোনটিও (০১৭৮৩-৪০১৯৮৪) বন্ধ রযেছে। খবর পেয়ে তার স্বজনরা সিলেটের ডিবি-গোয়েন্দা, থানা, র্যাবসহ আইনশৃংখলা রক্ষা বাহিনীর সবকটি অফিসে খোঁজ নেন। কিন্তু কেউই মৌলানা এনামূল হাসান নামের কাউকে আটক কিংবা গ্রেফতারের কোন সন্ধান দেয়নি। এমতাবস্থায় মৌলানা এনামূলকে ডিবি পরিচয়ে অপহরন ও গুম করা হয়েছে বলে তার স্বজনরা আতংকিত হয়ে পড়েন। ফলে এনামুলের ভাই বুধবার সিলেট কোতোয়ালী মডেল থানায় লিখিত অভিযোগ দিলে থানার দায়িত্বরত পুলিশ অভিযোগ রিসিভ করে রাখেন।
এ ব্যাপারে বুধবার বিকেল ৪টা ৪৭মিনিটে সিলেট কোতয়ালী মডেল থানার ওসি সোহেল আহমদের সাথে তার সরকারী মুটোফোনে যোগযোগ করা হলে তিনি মিটিংয়ে আছেন এবং কথা বলতে পারছেন না বলে ফোন কেটে দেন।
Related News
সিলেট বৌদ্ধ সমিতির অ্যাডহক কমিটি গঠন
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট বৌদ্ধ সমিতির এক সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে সিলেট বৌদ্ধ বিহার পরিচালনার জন্যRead More
সিলেটে ডিএনবি-র সাপ্তাহিক লঙ্গরখানা কর্মসূচির উদ্বোধন
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের মুখে অন্ন তুলে দিতে ব্যতিক্রমী এক উদ্যোগRead More



Comments are Closed